শেয়ারFacebookWhatsApp

'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে'– উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: রহিম সাহেব হৃদরোগে ও জামাল সাহেব ডায়াবেটিসে আক্রান্ত দেহে শর্করার ব্যবহার ঠিকমতো না হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, এই অবস্থাকে ডায়াবেটিস বলে। জামাল সাহেবের ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বল লাগে ও দ্রুত ওজন কমে যাচ্ছে অর্থাৎ, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। রহিম সাহেব ও জামাল সাহেবের পথ্য পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হবে। রহিম সাহেবকে ক্যালরি, শর্করা ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যে প্রাণিজ প্রোটিনের পরিবর্তে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ প্রোটিনের (ডাল, সিমের বিচি ইত্যাদি) মিশ্রণ রাখতে হবে। তাকে মধু, মিষ্টি, ঘি, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন- গরু, খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের সর, ক্রিম, ইত্যাদিও বর্জন করতে হবে। ভিটামিন “সি” জাতীয় খাবার (আমড়া, লেবু, কমলা, কামরাঙা, পেয়ারা, আমলকি ইত্যাদি) নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খনিজ উপাদানের মধ্যে তাকে সোডিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। চিনি, গ্রহণে রক্তের গ্লুকোজ খুব দ্রুত বাড়ে ২, গড় মিষ্টি প্রভৃতি খাদ্য খুব দ্রুত বাড়ে। তাই জামাল সাহেবকে এসব খাবার বর্জন করতে হবে। এর পরিবর্তে শস্য, সিদ্ধ চাল, ভূষিসহ আটার রুটি, খোসাসহ ফল, ডাল, শিমের বিচি, শাকসবজি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তাকে সম্পৃক্ত চর্বি যেমন— ঘি, মাখন, ডালডা এবং কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন— কলিজা, মগজ, ডিমের কুসুম, গলদা চিংড়ি প্রভৃতি বর্জন করতে হবে। তার খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন টক জাতীয় ফল ইচ্ছামতো খেতে পারবেন। সুতরাং, রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

'রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ কর…

উদ্দীপক

রহিম সাহেব ও জামাল সাহেব দুই বন্ধু। তারা কিছু শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তাদের কী সমস্যা জানতে চাইলে রহিম সাহেব বলেন, অল্প পরিশ্রম করেই তিনি হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে; মাঝে মাঝে বুকে ব্যথা ও ঘাম হয়। অন্যদিকে জামাল সাহেব বললেন, তার ঘন ঘন প্রস্রাব হয়, দ্রুত ওজন কমছে এবং শরীর খুব দুর্বল লাগে।

Dhaka · 2018

উত্তর

যে খাবার রোগীর চাহিদা ও রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ঐ রোগ উপশম করে রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে তাকে পথ্য বলে।

উত্তর

শাকসবজি খেলে মল অপেক্ষাকৃত দ্রুত নিষ্কাশিত হয়। কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে। কারণ শাকসবজি ও ফলের আঁশ কোষ্ঠ পরিষ্কারে সহায়তা করে। খাবারে আঁশের পরিমাণ বাড়ানো হলে মলের পরিমাণও বাড়ে। সুতরাং, আঁশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে।

উত্তর

রহিম সাহেব হৃদরোগে আক্রান্ত। রক্ত চলাচলের অপ্রতুলতাই হৃদরোগের অন্যতম কারণ। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ (Coronary Heart Disease) অন্যতম। করোনারি নামক ধমনি থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন। সরবরাহ করা হয়। ধমনির গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে সরু হয়ে যায়, এই অবস্থাকে প্লাক (Plaque) বলে। এর ফলে স্বাভাবিক রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্ৰস্ত হয়। হৃদরোগের লক্ষণ হলো— অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা ও প্রচুর ঘাম হওয়া, দেহের বিভিন্ন অংশে পানি জমা ও রক্তে স্নেহ পদার্থের পরিমাণ বৃদ্ধি। লক্ষণ অনুযায়ী রহিম সাহেব হৃদরোগে আক্রান্ত। হৃদরোগের কারণগুলো হলো : অলস জীবনযাপন, বংশগত কারণ, ধূমপান, দুশ্চিন্তা, স্থূলতা, অতিভোজন এবং রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি।

উত্তর

রহিম সাহেব হৃদরোগে ও জামাল সাহেব ডায়াবেটিসে আক্রান্ত দেহে শর্করার ব্যবহার ঠিকমতো না হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, এই অবস্থাকে ডায়াবেটিস বলে। জামাল সাহেবের ঘন ঘন প্রস্রাব হয়, শরীর দুর্বল লাগে ও দ্রুত ওজন কমে যাচ্ছে অর্থাৎ, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। রহিম সাহেব ও জামাল সাহেবের পথ্য পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন হবে। রহিম সাহেবকে ক্যালরি, শর্করা ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যে প্রাণিজ প্রোটিনের পরিবর্তে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ প্রোটিনের (ডাল, সিমের বিচি ইত্যাদি) মিশ্রণ রাখতে হবে। তাকে মধু, মিষ্টি, ঘি, ডালডা বর্জন করতে হবে। কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন- গরু, খাসির মাংস, গলদা চিংড়ি, কলিজা, মগজ, দুধের সর, ক্রিম, ইত্যাদিও বর্জন করতে হবে। ভিটামিন “সি” জাতীয় খাবার (আমড়া, লেবু, কমলা, কামরাঙা, পেয়ারা, আমলকি ইত্যাদি) নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়া খনিজ উপাদানের মধ্যে তাকে সোডিয়াম নিয়ন্ত্রণ করতে হবে। চিনি, গ্রহণে রক্তের গ্লুকোজ খুব দ্রুত বাড়ে ২, গড় মিষ্টি প্রভৃতি খাদ্য খুব দ্রুত বাড়ে। তাই জামাল সাহেবকে এসব খাবার বর্জন করতে হবে। এর পরিবর্তে শস্য, সিদ্ধ চাল, ভূষিসহ আটার রুটি, খোসাসহ ফল, ডাল, শিমের বিচি, শাকসবজি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তাকে সম্পৃক্ত চর্বি যেমন— ঘি, মাখন, ডালডা এবং কোলেস্টেরলসমৃদ্ধ খাদ্য যেমন— কলিজা, মগজ, ডিমের কুসুম, গলদা চিংড়ি প্রভৃতি বর্জন করতে হবে। তার খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন টক জাতীয় ফল ইচ্ছামতো খেতে পারবেন। সুতরাং, রহিম সাহেব ও জামাল সাহেবের সম্পূর্ণ ভিন্ন পথ্য পরিকল্পনা অনুসরণ করতে হবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।