শেয়ারFacebookWhatsApp

শক্তি কাকে বলে?

উত্তর: কাজ করার ক্ষমতাকে শক্তি বলে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

শক্তি কাকে বলে?

Rajshahi · 2019

উত্তর

কাজ করার ক্ষমতাকে শক্তি বলে।

উত্তর

মেনু পরিকল্পনা করার সময় পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে। মেনু পরিকল্পনা করার পূর্বে খাদ্যের বাজার দর সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আয় বেশি হলে মেনু বৈচিত্র্যময় ও এতে দামি খাবার সংযোজন করা যায়। অর্থাৎ খাদ্যের গুণগত মান বিচার করে পরিবারের আয় অনুযায়ী খাদ্য নির্বাচন করে মেনু পরিকল্পনা করতে হবে।

উত্তর

উল্লিখিত চিত্রটি খাদ্যের মৌলিক চারটি বিভাগ নির্দেশ করে। এগুলো হলো— i. দেহ গঠনকারী খাদ্য, ii.. শক্তি প্রদানকারী খাদ্য, iii. রোগ প্রতিরোধকারী খাদ্য, iv. দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য। দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে হলে খাদ্যের সবকয়টি উপাদানের সমন্বয় প্রয়োজন। মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য গ্রহণ করলে যথাযথ পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। নিম্নে এই চারটি অংশের কাজের ভিন্নতা ব্যাখ্যা করা হলো— i. দেহ গঠনকারী খাদ্য: এই শ্রেণিতে রয়েছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য। যেমন : মাছ, মাংস, দুধ, ডিম, কলিজা, বাদাম ইত্যাদি। ii. শক্তি প্রদানকারী খাদ্য: এ শ্রেণিতে রয়েছে প্রধানত শস্য জাতীয় খাদ্য। এগুলো দেহে শক্তির প্রধান উৎস। যেমন: ভাত, রুটি, চিড়া, মুড়ি ইত্যাদি। শস্য জাতীয় খাদ্য ছাড়াও এ বিভাগে রয়েছে চিনি, গুড়, তেল ও চর্বি। iii. দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য: শিশুদের জন্য দুধ একটি আদর্শ ও প্রয়োজনীয় খাদ্য বলে দুধ ও দুগ্ধজাত খাদ্যকে আলাদা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুধে উৎকৃষ্ট প্রোটিন ছাড়াও ক্যালসিয়াম, রিবোফ্লাভিন ও ভিটামিন ডি আছে যা শিশুর দেহের বৃদ্ধি জন্য অত্যাবশ্যক। iv. রোগ প্রতিরোধকারী বা প্রতিরক্ষাকারী খাদ্য: এ শ্রেণিতে সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদানবহুল শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত। এই শ্রেণির খাদ্য হতে ক্যারোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ, পটাশিয়াম ইত্যাদি পাওয়া যায়।

উত্তর

উল্লিখিত চিত্রটি মৌলিক খাদ্যগোষ্ঠীর চারটি বিভাগের চিত্র। এটি অনুসরণ করলে দৈনিক মেনু পরিকল্পনা সহজ হয়৷ খাদ্যের ছয়টি উপাদানের কার্যকারিতা আলাদা। সকল প্রকার খাদ্যবস্তু খাদ্যের বিভিন্ন উপাদান সমানভাবে যোগায় না। কতগুলো খাদ্য একটি বিশেষ উপাদানের উত্তম উৎস অথচ অন্য উপাদান তেমন সরবরাহ করতে পারে না। এর জন্য পুষ্টি চাহিদা পূরণে ভিন্ন ভিন্ন খাদ্যের ওপর নির্ভর করতে হয়। বিভিন্ন খাদ্যের সমাবেশে প্রয়োজনীয় উপাদান যোগানো মেনু পরিকল্পনার উদ্দেশ্য, যা সুষম খাদ্য হবে। মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রত্যেক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করে দৈনন্দিন তালিকা প্রস্তুত করলে খাদ্য সুষম হয়। মৌলিক খাদ্যগোষ্ঠীর কোনো একটি শ্রেণির খাদ্য উপাদান বাদ গেলে তার ঘাটতি হতে পারে। তাই প্রতি বেলায় মৌলিক খাদ্যগোষ্ঠীর একই বিভাগ হতে খাদ্য নির্বাচন না করে অন্য হতে করলে খাদ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ ঘটানো সম্ভব। সুতরাং বলা যায়, উল্লিখিত চিত্রটির সহায়তায় মেনু পরিকল্পনা করলে তা সহজ হবে এবং সব ধরনের পুষ্টি উপাদান সরবরাহ করা সম্ভব।
HSCHome Science 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।