শেয়ারFacebookWhatsApp

মানুষের জন্য সুষম খাবার প্রয়োজন কেন?

উত্তর: যে খাদ্যে দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। ভালো স্বাস্থ্য ও পুষ্টি পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুষম খাদ্য দেহে শক্তি যোগায়, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বলা যায়, শরীর সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

মানুষের জন্য সুষম খাবার প্রয়োজন কেন?

উদ্দীপক

চৈতি মাছ, মাংস, ডিম, বাদাম খেতে পছন্দ করে। সে শাকসবজি একেবারেই খেতে চায় না। অথচ তার বোন শাকসবজি ও ফল খুব পছন্দ করে। তাদের বাবা মসলাদার খাবার খেতে চায়। তাদের মা লুবনা মেনু পরিকল্পনার সময় সবার রুচি, বয়স ও পরিবারের আয়ের বিষয়টি মাথায় রাখেন।

Dhaka · 2017

উত্তর

কম খাদ্য পরিকল্পনার সুবিধার্থে বিশেষজ্ঞগণ খাদ্যকে চারটি দল বা বিভাগে বিভক্ত করেছেন। এই দল বা বিভাগগুলোকে মৌলিক খাদ্যগোষ্ঠী বলে।

উত্তর

যে খাদ্যে দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। ভালো স্বাস্থ্য ও পুষ্টি পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুষম খাদ্য দেহে শক্তি যোগায়, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বলা যায়, শরীর সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

চৈতির পছন্দকৃত খাদ্য মৌলিক খাদ্যগোষ্ঠীর দেহ গঠনকারী বিভাগের অন্তর্গত। দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্যের প্রয়োজন। পুষ্টিসম্মত আহার তৈরি এবং খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করে দেহের চাহিদা পূরণ করা যায় তা নির্ণয়ের সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী শ্রেণিভুক্ত করা হয়েছে। এ শ্রেণিবিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়। চৈতির পছন্দকৃত খাদ্যগুলো হলো মাছ, মাংস, ডিম ও বাদাম। এগুলো হলো দেহ গঠনকারী খাদ্য যা প্রোটিনসমৃদ্ধ। প্রোটিন ছাড়াও এ শ্রেণির খাদ্যে লৌহ, ভিটামিন 'এ', ভিটামিন 'ডি', থায়ামিন, ক্যালসিয়াম, ফসফরাস ও স্নেহ উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এ শ্রেণির খাদ্য দেহের গঠন ও ক্ষয়পূরণ করে থাকে। দৈনিক ৬০-১২০ গ্রাম হাড় ছাড়া মাংস অথবা ৩০ গ্রাম কাঁটা ছাড়া মাছকে ১ পরিবেশেন ধরা হয়। এই শ্রেণির খাদ্য গ্রহণ করে দেহে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়৷

উত্তর

লুবনা মেনু পরিকল্পনার সবগুলো নীতি অনুসরণ করেননি। মেনু পরিকল্পনা খাদ্যের একটি তালিকা বিশেষ। মেনু পরিকল্পনার মাধ্যমে সুষম, আকর্ষণীয় ও পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। উদ্দীপকের লুবনা মেনু পরিকল্পনার সময় সবার রুচি, বয়স ও পরিবারের আয়ের বিষয়টি মাথায় রাখেন। কিন্তু মেনু পরিকল্পনার নীতির মধ্যে আরো যে বিষয়গুলো লক্ষণীয় তা হলো পরিবারের সদস্যদের লিঙ্গ, শ্রম, আবহাওয়া ও মৌসুম, স্বাস্থ্য, বৈচিত্র্য ও স্বাদ, উপলক্ষ, ভোজন আসক্তি ইত্যাদি। লিঙ্গভেদে ক্যালরি ও প্রোটিনের চাহিদার তারতম্য দেখা যায়। এছাড়া শারীরিক পরিশ্রমের ফলে শক্তি চাহিদা বৃদ্ধি পায়। তাই শ্রমভেদে মেনু পরিকল্পনায় ভিন্নতা থাকা প্রয়োজন। আবার বিভিন্ন স্থানের আবহাওয়া অনুযায়ী মানুষের বাদ্যভ্যাসে ভিন্নতা দেখা যায়। যেমন- শীতপ্রধান দেশের মানুষের জন্য বেশি ক্যালরি, গ্রীষ্মপ্রধান দেশের মানুষের জন্য কম ক্যালরিযুক্ত খাবার প্রয়োজন। স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে মেনু পরিকল্পনা করতে হয়। তাই মেনু পরিকল্পনার সময় এ বিষয়গুলো লক্ষ রাখা উচিত। লুবনা এসকল নীতিগুলো মেনু পরিকল্পনার সময় অনুসরণ করেননি। অথচ মেনু পরিকল্পনায় সকল নীতিগুলো মেনে চলা প্রয়োজন। এতে করে সুষম ও আকর্ষণীয় খাদ্য তৈরি ও পরিবেশন করা সম্ভব হয়।
HSCHome Science 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।