শেয়ারFacebookWhatsApp

ডায়াবেটিস কী?

উত্তর: ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

ডায়াবেটিস কী?

উদ্দীপক

দশ বছর বয়সের ছেলে ফয়সাল মিষ্টি, দুধ, দই, পুডিং খেতে পছন্দ করে। তার মা রাবেয়া বেগম ডায়াবেটিস রোগে আক্রান্ত । নিচের ছকে তার পরিবারের একদিনের মেনু দেওয়া হলো: সকাল দুপুর বিকেল রাত ময়দার পরোটা, সুজির হালুয়া, আম/কলা, সবজি ভাজি ভাত, মাছের, তরকারি, পালংশাক, ডাল ও সালাদ চা/কফি, দুধের পায়েস, মুড়ি/টোস্ট বিস্কুট ভাত, গরু/খাসীর ভুনা, মিশ্র সবজি

Jessore · 2017

উত্তর

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ।

উত্তর

যে খাদ্যে দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যে ছয়টি খাদ্য উপাদান যথা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি প্রয়োজনীয় পরিমাণে থাকে। সুষম খাদ্য দেহে শক্তি সরবরাহ, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ করে। খাদ্য যদি সুষম না হয় অর্থাৎ খাদ্যে যদি কোনো একটি বা একাধিক উপাদান দীর্ঘদিন বাদ পড়ে যায় তাহলে শারীরিক অসুস্থতা দেখা দেবে। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সকলেরই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে।

উত্তর

ফয়সালের পছন্দের খাবার মৌলিক খাদ্যগোষ্ঠীর 'দুগ্ধজাতীয় খাদ্য' বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে। তাই খাদ্য পরিকল্পনার সুবিধার্থে বিশেষজ্ঞগণ খাদ্যকে চারটি বিভাগে ভাগ করেছেন। এই বিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বা Basic group of food বলে। শিশুদের জন্য দুগ্ধজাতীয় খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শ্রেণির খাদ্য শিশুর দৈহিক বৃদ্ধিতে সহায়ক। শিশু ছাড়াও গর্ভবতী ও প্রসূতি মহিলা এবং প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ সকলের জন্য এ শ্রেণির খাদ্য গ্রহণ করা আবশ্যক। টাটকা দুধ, দুই, মিষ্টি, পুডিং, কাস্টার্ড, পনির, ছানা, ফিরনি, আইসক্রিম প্রভৃতি এ শ্রেণিভুক্ত খাদ্য। ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। এছাড়া এতে ভিটামিন এ ও ডি, রিবোফ্লাভিন, উচ্চমানের প্রোটিনসহ অন্যান্য উপাদান রয়েছে। দৈনিক ১-২ পরিবেশন এই শ্রেণির খাদ্য থেকে গ্রহণ করতে হয়। এক পরিবেশন টাটকা তরল দুধের পরিমাণ ২০০ মিলিলিটার। শিশুদের জন্য প্রতিদিন ৩-৪ পরিবেশন এ শ্রেণির খাদ্য থেকে গ্রহণ করা দরকার।

উত্তর

উদ্দীপকের মেনু রাবেয়া বেগমের জন্য যথার্থ নয়। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকলে এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হতে থাকলে সেই অবস্থাকে ডায়াবেটিস, বলে। শরীরের ওজন বেশি থাকা, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, অতিরিক্ত খাদ্য গ্রহণ, রোগ সংক্রমণ এবং বংশগত কারণে ডায়াবেটিস হতে পারে। রাবেয়া বেগমের পরিবারের একদিনের মেনু পরিকল্পনা দেওয়া হয়েছে। তার পরিবারের সকালের মেনুতে রয়েছে ময়দার পরোটা, সুজির হালুয়া, আম/কলা। রাবেয়া বেগমের জন্য এগুলো অনুপযোগী। তাকে পরোটা ও সুজির হালুয়ার পরিবর্তে আটার রুটি ও সবজি বা ঘন ডাল খেতে হবে। এছাড়া আম কলার পরিবর্তে তার জন্য যেকোনো টক জাতীয় ফল খাওয়া ভালো। আম/কলাও মাঝে মাঝে খেতে পারবেন। তবে পরিমাণমতো খেতে হবে। দুপুরের মেনুতে দেখা যায়, ভাত, মাছের তরকারি, পালং শাক, ডাল ও সালাদ। এগুলো রাবেয়া বেগম পর্যাপ্ত পরিমাপে খেতে পারবেন। বিকেলের নাশতায়। তাকে দুধের পায়েসের পরিবর্তে মুড়ি, ফল খেতে হবে। এছাড়া রাতে ভাতের পরিবর্তে তাকে রুটি খেতে হবে। গরু/খাসীর ভুনার পরিবর্তে মাছ বা মুরগির মাংস খেতে হবে। এছাড়া মিশ্র সবজি তিনি ইচ্ছামতো খেতে পারবেন।
HSCHome Science 2nd PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।