উদ্দীপকে সামিয়া জামান এর বান্ধবীর পরামর্শটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সামিয়া জামানের বান্ধবীর পরামর্শটি ছিল— মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্যগ্রহণ করলে পুষ্টির চাহিদা যথাযথভাবে পূরণ সম্ভব। এই পরামর্শটি যথাযথ বলে আমি মনে করি। পুষ্টিসম্মত আহার তৈরি এবং খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করে দেহে খাদ্য উপাদানের অনুমোদিত চাহিদা পূরণ করা যায় তা নির্ণয়ের সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী শ্রেণিভুক্ত করা হয়েছে। এ শ্রেণিবিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বলে। দেহের সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্যের ছয়টি উপাদান (কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি) থেকে আমাদের খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ একটি মাত্র উপাদান আমাদের দেহের সমস্ত চাহিদা পূরণ করতে পারে না। তখন আমাদের অন্য উপাদানের ওপর নির্ভর করতে হয়। তাই বিভিন্ন খাদ্য উপাদান দ্বারা দৈনন্দিন খাবার প্রস্তুত করা হয়। এজন্য আমরা মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করতে পারি। আবার প্রতিবেলার খাবারে মৌলিক খাদ্যগোষ্ঠীর একই গোষ্ঠী থেকে একই রকম খাদ্য নির্বাচন না করে বিকল্প ব্যবস্থা করা যায়। এতে খাদ্যে বৈচিত্র্য আসে এবং পুষ্টি উপাদানের সরবরাহ ঠিক থাকে। মৌলিক খাদ্যগোষ্ঠীতে সবরকম খাদ্য শ্রেণিভূক্ত হওয়াতে আয়ের সাথে সংগতি রেখে স্বল্পমূল্যের খাদ্যের মাধ্যমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করা যায়। মৌলিক খাদ্যগোষ্ঠীতে কোন বিভাগ হতে কতটা খাদ্য গ্রহণ করা হলে পুষ্টির চাহিদা পূরণ হবে তা উল্লেখ করা থাকে। কাজেই প্রয়োজন মতো পুষ্টিকর খাদ্য গ্রহণ করা যায়। পরিশেষে বলা যায়, আমাদের সুস্থতার জন্য মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্ব অপরিসীম।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সামিয়া জামান এর বান্ধবীর পরামর্শটির যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর