উদ্দীপকে লুবনা কি মেনু পরিকল্পনার সবগুলো নীতি অনুসরণ করেছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: লুবনা মেনু পরিকল্পনার সবগুলো নীতি অনুসরণ করেননি। মেনু পরিকল্পনা খাদ্যের একটি তালিকা বিশেষ। মেনু পরিকল্পনার মাধ্যমে সুষম, আকর্ষণীয় ও পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। উদ্দীপকের লুবনা মেনু পরিকল্পনার সময় সবার রুচি, বয়স ও পরিবারের আয়ের বিষয়টি মাথায় রাখেন। কিন্তু মেনু পরিকল্পনার নীতির মধ্যে আরো যে বিষয়গুলো লক্ষণীয় তা হলো পরিবারের সদস্যদের লিঙ্গ, শ্রম, আবহাওয়া ও মৌসুম, স্বাস্থ্য, বৈচিত্র্য ও স্বাদ, উপলক্ষ, ভোজন আসক্তি ইত্যাদি। লিঙ্গভেদে ক্যালরি ও প্রোটিনের চাহিদার তারতম্য দেখা যায়। এছাড়া শারীরিক পরিশ্রমের ফলে শক্তি চাহিদা বৃদ্ধি পায়। তাই শ্রমভেদে মেনু পরিকল্পনায় ভিন্নতা থাকা প্রয়োজন। আবার বিভিন্ন স্থানের আবহাওয়া অনুযায়ী মানুষের বাদ্যভ্যাসে ভিন্নতা দেখা যায়। যেমন- শীতপ্রধান দেশের মানুষের জন্য বেশি ক্যালরি, গ্রীষ্মপ্রধান দেশের মানুষের জন্য কম ক্যালরিযুক্ত খাবার প্রয়োজন। স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে মেনু পরিকল্পনা করতে হয়। তাই মেনু পরিকল্পনার সময় এ বিষয়গুলো লক্ষ রাখা উচিত। লুবনা এসকল নীতিগুলো মেনু পরিকল্পনার সময় অনুসরণ করেননি। অথচ মেনু পরিকল্পনায় সকল নীতিগুলো মেনে চলা প্রয়োজন। এতে করে সুষম ও আকর্ষণীয় খাদ্য তৈরি ও পরিবেশন করা সম্ভব হয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে লুবনা কি মেনু পরিকল্পনার সবগুলো নীতি অনুসরণ করেছেন? তোমার …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর