উল্লিখিত চিত্রটির সহায়তায় দৈনিক মেনু পরিকল্পনা সহজ হয়— মূল্যায়ন করো।
উত্তর: উল্লিখিত চিত্রটি মৌলিক খাদ্যগোষ্ঠীর চারটি বিভাগের চিত্র। এটি অনুসরণ করলে দৈনিক মেনু পরিকল্পনা সহজ হয়৷ খাদ্যের ছয়টি উপাদানের কার্যকারিতা আলাদা। সকল প্রকার খাদ্যবস্তু খাদ্যের বিভিন্ন উপাদান সমানভাবে যোগায় না। কতগুলো খাদ্য একটি বিশেষ উপাদানের উত্তম উৎস অথচ অন্য উপাদান তেমন সরবরাহ করতে পারে না। এর জন্য পুষ্টি চাহিদা পূরণে ভিন্ন ভিন্ন খাদ্যের ওপর নির্ভর করতে হয়। বিভিন্ন খাদ্যের সমাবেশে প্রয়োজনীয় উপাদান যোগানো মেনু পরিকল্পনার উদ্দেশ্য, যা সুষম খাদ্য হবে। মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রত্যেক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করে দৈনন্দিন তালিকা প্রস্তুত করলে খাদ্য সুষম হয়। মৌলিক খাদ্যগোষ্ঠীর কোনো একটি শ্রেণির খাদ্য উপাদান বাদ গেলে তার ঘাটতি হতে পারে। তাই প্রতি বেলায় মৌলিক খাদ্যগোষ্ঠীর একই বিভাগ হতে খাদ্য নির্বাচন না করে অন্য হতে করলে খাদ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ ঘটানো সম্ভব। সুতরাং বলা যায়, উল্লিখিত চিত্রটির সহায়তায় মেনু পরিকল্পনা করলে তা সহজ হবে এবং সব ধরনের পুষ্টি উপাদান সরবরাহ করা সম্ভব।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত চিত্রটির সহায়তায় দৈনিক মেনু পরিকল্পনা সহজ হয়— মূল্যায়ন…
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর