চৈতির পছন্দকৃত খাদ্য মৌলিক খাদ্যগোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত? বুঝিয়ে লেখো।
উত্তর: চৈতির পছন্দকৃত খাদ্য মৌলিক খাদ্যগোষ্ঠীর দেহ গঠনকারী বিভাগের অন্তর্গত। দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্যের প্রয়োজন। পুষ্টিসম্মত আহার তৈরি এবং খাদ্যদ্রব্যের কোনটি কী পরিমাণে গ্রহণ করে দেহের চাহিদা পূরণ করা যায় তা নির্ণয়ের সুবিধার্থে সব খাদ্যকে তাদের প্রধান পুষ্টি উপাদান অনুযায়ী শ্রেণিভুক্ত করা হয়েছে। এ শ্রেণিবিভাগকে মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়। চৈতির পছন্দকৃত খাদ্যগুলো হলো মাছ, মাংস, ডিম ও বাদাম। এগুলো হলো দেহ গঠনকারী খাদ্য যা প্রোটিনসমৃদ্ধ। প্রোটিন ছাড়াও এ শ্রেণির খাদ্যে লৌহ, ভিটামিন 'এ', ভিটামিন 'ডি', থায়ামিন, ক্যালসিয়াম, ফসফরাস ও স্নেহ উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এ শ্রেণির খাদ্য দেহের গঠন ও ক্ষয়পূরণ করে থাকে। দৈনিক ৬০-১২০ গ্রাম হাড় ছাড়া মাংস অথবা ৩০ গ্রাম কাঁটা ছাড়া মাছকে ১ পরিবেশেন ধরা হয়। এই শ্রেণির খাদ্য গ্রহণ করে দেহে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়৷
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
চৈতির পছন্দকৃত খাদ্য মৌলিক খাদ্যগোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত? বুঝিয…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর