জলবায়ু পরিবর্তন কীভাবে জীববৈচিত্র্য ধ্বংস করে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিদ্যমান জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝড়, টর্নেডো, খরা ইত্যাদি) ভয়াবহতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে । এসব প্রাকৃতিক দুর্যোগ সরাসরি জীববৈচিত্র্যের ওপর আঘাত হানে। উদাহরণস্বরূপ বলা যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় আগামী ১০ বছরের মধ্যে সুন্দরবনের প্রায় ১৫ শতাংশ এলাকা তলিয়ে যাবে। সেইসাথে এ বনাঞ্চলের বিপুল সংখ্যক প্রাণি ও বৃক্ষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র খরার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে অসংখ্য বন্যপ্রাণিসহ নানা প্রজাতির বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং এটা স্পষ্ট যে, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
জলবায়ু পরিবর্তন কীভাবে জীববৈচিত্র্য ধ্বংস করে?
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর