নিরক্ষরতা পরিবেশ দূষণের কারণ— ব্যাখ্যা করো।
উত্তর: সামাজিক সমস্যা সৃষ্টির পাশাপাশি পরিবেশ দূষণের অন্যতম কারণ নিরক্ষরতা। নিরক্ষর মানুষ একরকম অজ্ঞই হয়। অজ্ঞতার কারণে এ মানুষগুলো প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা অনেক সময়ই বুঝতে পারে না । না বুঝেই সে এমন কাজ করে যা পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ হিসেবে বলা যায়, ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর। স্বাভাবিকভাবে এ তথ্য একজন নিরক্ষর মানুষের জানার কথা না। ফলে সে দ্রুত বর্ধনশীল হওয়ায় ইউক্যালিপটাস গাছ রোপন করে, যা শেষ পর্যন্ত পরিবেশকে দূষিত করে। যদি মানুষটি জানত যে তার কাজের ফলে পরিবেশ দূষিত হবে তাহলে হয়তো সে গাছটি লাগাত না।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নিরক্ষরতা পরিবেশ দূষণের কারণ— ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর