শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ বেকারত্ব নামক অন্যতম সামাজিক সমস্যাকে নির্দেশ করে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা। উদ্দীপকে দৃশ্যপট-১ এ 'ক' উচ্চশিক্ষিত হয়েও কোনো কাজের ব্যবস্থা করতে না পারা উপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, এ কথা স্পষ্টতর যে, উদ্দীপকে দৃশ্যপট-১ বেকারত্ব সমস্যাকে নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্যপট-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যপট-১ : 'ক' উচ্চশিক্ষিত। কিন্তু উচ্চশিক্ষিত হয়েও দীর্ঘদিন সে কোনো একটি চাকরির ব্যবস্থা করতে পারেনি। দৃশ্যপট-২: 'খ' মাদকাসক্ত। যখন সে মাদক সেবনের টাকা সংগ্রহ করতে পারে না তখন চুরি, ছিনতাই, খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'An Essay on the Principle of PopulationPopulation^{\prime} গ্রন্থটি টমাস রবার্ট ম্যালথাসের।

উত্তর

পরিবেশের কোনো উপাদান যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাৎক্ষণিক বা পরবর্তী সময়ে জীবজগতের ওপর নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তখন ওই অবস্থাকে পরিবেশ দূষণ বলে। মূলত অতিরিক্ত জনসংখ্যা, নির্বিচারে বৃক্ষ নিধন, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, জ্বালানি তেলের অতিরিক্ত ব্যবহার, যানবাহন ও কলকারখানায় নির্গত ধোঁয়া, ইট ভাটার ধোঁয়া ইত্যাদি আমাদের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-১ বেকারত্ব নামক অন্যতম সামাজিক সমস্যাকে নির্দেশ করে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা। উদ্দীপকে দৃশ্যপট-১ এ 'ক' উচ্চশিক্ষিত হয়েও কোনো কাজের ব্যবস্থা করতে না পারা উপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, এ কথা স্পষ্টতর যে, উদ্দীপকে দৃশ্যপট-১ বেকারত্ব সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-২ এ সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দৃশ্যপট-২ অর্থাৎ, মাদকাসক্তির অন্যতম কারণ হলো দৃশ্যপট-১ তথা বেকারত্ব-এ বক্তব্যের সাথে আমি একমত। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যাধিক্যের কারণে এ দেশে নিরক্ষরতা, দরিদ্রতা, বেকারত্বসহ নানাবিধ সামাজিক সমস্যা বিরাজমান। জনসংখ্যা প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। শিক্ষাজীবন শেষে একজন ব্যক্তি যখন তার প্রত্যাশিত চাকরি লাভে ব্যর্থ হয়, তখন তার বেকার জীবন হতাশা ও দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। চলমান এ হতাশা ও দুর্দশার কষাঘাতে এক পর্যায়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সে ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা সামাজিক ক্ষেত্রে মাদকাসক্তির মতো ভয়াবহ একটি সামাজিক সমস্যা সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনা শেষে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, মাদকাসক্তির অন্যতম কারণ হলো বেকারত্ব।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।