দৃশ্যপট-২ এর অন্যতম কারণ দৃশ্যপট-১ এর কারণটি। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-২ এ সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দৃশ্যপট-২ অর্থাৎ, মাদকাসক্তির অন্যতম কারণ হলো দৃশ্যপট-১ তথা বেকারত্ব-এ বক্তব্যের সাথে আমি একমত। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যাধিক্যের কারণে এ দেশে নিরক্ষরতা, দরিদ্রতা, বেকারত্বসহ নানাবিধ সামাজিক সমস্যা বিরাজমান। জনসংখ্যা প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। শিক্ষাজীবন শেষে একজন ব্যক্তি যখন তার প্রত্যাশিত চাকরি লাভে ব্যর্থ হয়, তখন তার বেকার জীবন হতাশা ও দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। চলমান এ হতাশা ও দুর্দশার কষাঘাতে এক পর্যায়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সে ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা সামাজিক ক্ষেত্রে মাদকাসক্তির মতো ভয়াবহ একটি সামাজিক সমস্যা সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনা শেষে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, মাদকাসক্তির অন্যতম কারণ হলো বেকারত্ব।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এর অন্যতম কারণ দৃশ্যপট-১ এর কারণটি। তুমি কি একমত? যুক্তিস…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর