উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি কোন ধরনের সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়ন সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ের আলোচিত একটি সামাজিক সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি করা বা শব্দ করা, আপত্তিকর কথা বলা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়নো, শিষ দেওয়া, প্রেম নিবেদন করা ইত্যাদি। যৌন নিপীড়নের ফলে মেয়েরা মানসিকভাবে অস্বস্তিকর অবস্থায় পড়েন। উদ্দীপকে দেখা যায়, মিসেস রেবেকা যখন রাতে বাসায় ফেরেন, তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, 'আপত্তিকর কথাবার্তার মুখোমুখি হন। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত যৌন নিপীড়নের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়নমূলক সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি কোন ধরনের সামাজিক নিরাপত্ত…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর