উদ্দীপকে 'ক' এর বর্তমান অবস্থা কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক'-এর বর্তমান অবস্থা বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে। বেকারত্ব বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা। বেকারত্ব 'বলতে সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাবকে বোঝায়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোন ব্যক্তি যখন পূর্ণ বা খন্ডকালীন কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তাকে বেকার বলে। অর্থাৎ বেকারত্ব হচ্ছে শ্রম বাজারের এমন একটি পরিস্থিতি যেখানে চাকরির সংখ্যা থেকে শ্রমের সংখ্যা বেশি। উদ্দীপকে দেখা যায়, কৃষকের ছেলে 'ক' রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর স্বপ্ন দেখে সে ভালো চাকরি করবে এবং বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাবে। কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সে একটি চাকরির ব্যবস্থা করতে পারেনি এবং মূলধনের অভাবে ব্যবসাও করতে পারছে না। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেকারত্ব নামক সামাজিক সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক' এর সমস্যা মূলত বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' এর বর্তমান অবস্থা কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে? ব্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর