উক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সমস্যা তথা বেকারত্ব সমস্যা সমাধানে নিম্নোক্ত পদক্ষেপ-গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে বেকারত্ব সমস্যার মূল কারণ যেহেতু জনসংখ্যা ও কর্মের সুযোগের মধ্যে ভারসাম্যহীনতা তাই এ সমস্যা সমাধানে প্রয়োজন অতিরিক্ত কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে কাজের পরিধি বাড়াতে হবে। শ্রমনির্ভর শিল্প গড়ে তোলে শিল্পকারখানায় অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে; এক্ষেত্রে নতুন উদ্যোক্তদের এগিয়ে আসতে হবে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অর্থনীতিকে দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। প্রযুক্তিগত পরিবর্তন, ভূমি মালিকানার কাঠামোগত পরিবর্তন, পরিকল্পিত শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া বেকারদের যুব উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারি সংস্থাসমূহের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমও জোরদার করতে হবে। সেই সাথে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে পরিণত করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান সম্ভব। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বেকারত্ব সমস্যা সমাধানে উপর্যুক্ত পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বেকরাত্ব সমস্যা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে কর? বিশ্লে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর