উদ্দীপকে 'A [গণিত] তে কোন সমস্যার কথা বলা হয়েছে? উত্ত সমস্যার কারণ বাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] তে বেকারত্ব নামক সামাজিক সমস্যার কথা বলা হয়েছে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভার। শারীরিক ও মানসিকভাবে কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। অর্থাৎ দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। উদ্দীপকে ছক 'A [গণিত] তে বলা হয়েছে, শারীরিক, মানসিক ও মেধা দিয়ে কাজের যোগ্য কিন্তু কাজ পায় না। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেকারত্ব সমস্যাকে ইঙ্গিত করে। নানা কারণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে প্রধান কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। শিল্পের বিকাশ না হওয়ার কারণেও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন শিল্পকারখানা সৃষ্টি না হলে কর্মসংস্থানের অভাব দেখা দেয়। আবার বাংলাদেশে কোনো কর্মমুখী শিক্ষাব্যবস্থা নেই। দেশের শিক্ষাব্যবস্থা কেবল পুঁথিগত। এ শিক্ষা তেমন কোনো উৎপাদনমুখী কাজে আসে না। ফলে হাজারো শিক্ষিত ছেলে-মেয়ে বেকারত্বের বোঝা বহন করে চলছে প্রতিনিয়ত। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, দরিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণেও বেকারত্ব নামক সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A তে কোন সমস্যার কথা বলা হয়েছে? উত্ত সমস্যার কারণ বাখ্যা…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর