উদ্দীপকে 'ক' চিত্রে নির্দেশিত সামাজিক সমস্যাটির প্রধান কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিত্রে প্রদর্শিত সামাজিক সমস্যাটি হলো বেকারত্ব। বেকারত্ব বলতে সাধারণত কর্মহীনতাকে বোঝানো হয়। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ হতে বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যাতে কর্মক্ষম ব্যক্তি কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না। উদ্দীপকের চিত্র 'ক'-এ 'চাকরি চাই' লেখা প্ল্যাকার্ড প্রদর্শিত হয়েছে। যা বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে। বেকারত্ব নামক এ সামাজিক সমস্যার পিছনে বিভিন্ন কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেকারত্বের অন্যতম প্রধান কারণ হলো অধিক জনসংখ্যা। কেননা জনসংখ্যার অনুপাতে কাজের সুযোগ কম থাকলে বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মমুখী ও কারিগরি শিক্ষার পরিবর্তে সনদধারী শিক্ষিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেও বেকারত্ব বৃদ্ধি পায়। আবার শ্রমিকদের প্রয়োজনীয় দক্ষতার অভাবও জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের জটিলতা, দূর্নীতি ইত্যাদি কারণে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, নিরক্ষরতা, শিল্পের অনগ্রসরতা, মূলধনের অভাব ইত্যাদি কারণেও বেকারত্বের সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে চিত্র 'ক'-এর বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণগুলো পূর্বোক্ত আলোচনায় আলোচিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিত্রে নির্দেশিত সামাজিক সমস্যাটির প্রধান কারণগুলো ব্য…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর