উদ্দীপকে চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি সমাধানে পরিবারের ভূমিকা অপরিসীম- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যা তথা মাদকাসক্তি নামক সমস্যাটি সমাধানে পরিবারের ভূমিকা অপরিসীম-প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মাদকাসক্তি বলতে এমন একটি অভ্যাস বা অবস্থাকে বোঝায়, যখন একজন মানুষ বিভিন্ন রকম মাদক যেমন- আফিম, মরফিন, হেরোইন, গাঁজা ইত্যাদি নিয়মিত ব্যবহারের মাধ্যমে শরীর ও মনকে ওইসব মাদকের ওপর পুরাপুরি নির্ভরশীল করে তোলে। উদ্দীপকের চিত্র 'খ' তে মদ, গাঁজা, সিরিজ-এর প্রতিচ্ছবি উল্লেখ করা হয়েছে। যা স্পষ্টত মাদককে নির্দেশ করছে। মাদকের সমস্যাটি বাংলাদেশের সমাজের অনেক গভীরে মূল গেড়ে বসেছে। এ সমস্যাটি সমাধানে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পরিবারের মধ্যেই শিশু বড় হয় এবং সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠে। পারিবারিক পরিবেশ যদি সুন্দর, সৌহার্দপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ হয়, তবে সেই পরিবারের কেউ মাদকাসক্ত, হওয়ার সম্ভাবনা থাকে না। পারিবারিক পরিমন্ডলে পারিবারিক আস্থা, দায়িত্ব সচেতন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে মাদকের সমস্যা অনেকটাই কমে যাবে বলে মনোবিজ্ঞানীরা বলে থাকেন। এছাড়া পরিবারের পিতা-মাতা সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর জোর দেয়। যার ফলে শিশুরা মাদকের সংস্পর্শ থেকে দূরে থাকে। সুতরাং, উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়ে যে, মাদকাসক্তি নামক সামাজিক সমস্যাটি সমাধানে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি সমাধানে পরিবারের ভূ…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর