তুমি কি মনে কর, উদ্দীপকে চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি তৈরিতে চিত্র 'ক'-এর সমস্যাটির ভূমিকা রয়েছে? মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যা তথা জনসংখ্যা সমস্যাটি তৈরিতে চিত্র 'ক'-এর বাল্যবিবাহ সমস্যাটির ভূমিকা রয়েছে। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলা হয়। যদি কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যা দ্বারা জনগণের কল্যাণ ব্যাহত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকের চিত্র 'খ'-তে ট্রেনে উপচে পড়া মানুষের ঢল লক্ষ করা যায়, যা জনসংখ্যা সমস্যাকে ইঙ্গিত করে। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ হলো বাল্যবিবাহ। কারণ বাল্যবিবাহের কারণে নবদম্পতি দীর্ঘ বৈবাহিক জীবনের সুযোগ লাভকরে। আর দীর্ঘ বৈবাহিক জীবন মানেই অধিক সন্তানের সম্ভাবনা। আবার বাল্যবিবাহের শিকার দম্পতি বেশি শিক্ষা লাভের সুযোগ পায় না। ফলে জনসংখ্যার কুফল সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। এছাড়া বাল্যবিবাহের ফলে অনেক দম্পত্তি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জানার আগেই একাধিক সন্তান জন্মদান করে থাকে। ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাল্যবিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে চিত্র 'খ'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি তৈর…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর