শেয়ারFacebookWhatsApp

প্রতিবছরই এ ধরনের দুর্যোগ বাংলাদেশে কী প্রভাব ফেলছে? বিশ্লেষণ কর।

উত্তর: প্রতিবছরই এ ধরনের দুর্যোগ বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তিত রূপ। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে যেসব প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এর ফলে বরফ গলার হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যা সমুদ্র উপকূলবর্তী অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে 'বাংলাদেশে দরিদ্র, পরিবেশ শরণার্থী এবং ছিন্নমূল জনগোষ্ঠী আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০০৬ সালে দেশে দরিদ্র লোকের পরিমাণ ছিল ৩৮ শতাংশ, যা ২০০৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। ২০০৭ সালের বন্যা ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এ দরিদ্রের জন্য দায়ী। এছাড়া প্রতিবছর বন্যা ও খরার কারণে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। প্রতিবছর শুধু খরার কারণেই বাংলাদেশে ৯০ ভাগ আমন ফসলই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইডব্লিউএম পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ স্থায়ী উদ্বাস্তুতে পরিণত হতে পারে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

প্রতিবছরই এ ধরনের দুর্যোগ বাংলাদেশে কী প্রভাব ফেলছে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

নাঈম সাহেব একজন শিক্ষিত ও সচেতন ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি প্রকৃতিতে বিভিন্ন রকম অনিয়ম লক্ষ করছেন। যেমন বর্ষাকাল দেরিতে আসছে, গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে। শীতকালেও গরম আবহাওয়া ইত্যাদি। নাঈম সাহেব মনে করেন, এ সকল কারণেই প্রতিবছর বন্যা-ঘূর্ণিঝড়সহ নানা রকম দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তাই তিনি এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তা অনুভব করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

জঙ্গিবাদ বলতে জঙ্গিদের রচিত ও প্রচারকৃত ধ্যান-ধারণাকে বোঝায়, যা এক ধরনের নেতিবাচক আদর্শ।

উত্তর

দারিদ্র্যকে বাংলাদেশের নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। দারিদ্র্যের কারণেই অনেক বাবা-মা তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না। বিদ্যালয়ে পড়াশুনার আনুষঙ্গিক ব্যয় বহন করতে পারেন না বলে অনেক অভিভাবক সন্তানকে স্কুলে দিতে পারেন না। সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত অনেক পরিবার সন্তানকে স্কুলে পাঠানোর পরিবর্তে কাজ করার জন্য পাঠায়। দারিদ্র্যের কারণে এরূপ অনেক শিক্ষার্থী স্কুলে যায় না বা ঝরে পড়ে। এভাবেই দারিদ্র্য নিরক্ষরতার সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে নাঈম সাহেব দুর্যোগ সৃষ্টির জলবায়ুগত পরিবর্তন লক্ষ করেন। মানবসভ্যতার সূচনালগ্নে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো স্বাভাবিক ছিল। কিন্তু সভ্যতার অগ্রগতি, জনসংখ্যা বৃদ্ধি, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি কারণে এই ভারসাম্যপূর্ণ জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। জলবায়ুর স্বাভাবিক আচরণের এই পরিবর্তনই জলবায়ু পরিবর্তন। আরো নির্দিষ্ট করে বললে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তিত রূপই হলো জলবায়ু। অধিকহারে বৃক্ষ নিধন ও বনভূমি উজাড় করা, কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া প্রভৃতি কারণে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবী আগের তুলনায় বেশি উষ্ণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এ কারণে সময়ে অসময়ে অনাবৃষ্টি-অতিবৃষ্টি, ঋতুগুলোর দীর্ঘকালীন বা স্বল্পকালীন স্থায়িত্ব, থন ঘন বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে নাঈম সাহেব লক্ষ করেন, সাম্প্রতিক সময়ে বর্ষাকাল দেরিতে আসছে, গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে, এমনকি শীতকালে গরম অনুভূত হচ্ছে। এ কারণে প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়সহ নানারকম দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এসব বৈশিষ্ট্যে উপরে আলোচিত জলবায়ু পরিবর্তনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নাঈম সাহেব জলবায়ুগত পরিবর্তনের কারণেই বিভিন্ন দুর্যোগ সৃষ্টির কারণ লক্ষ করেন।

উত্তর

প্রতিবছরই এ ধরনের দুর্যোগ বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তিত রূপ। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে যেসব প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এর ফলে বরফ গলার হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যা সমুদ্র উপকূলবর্তী অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে 'বাংলাদেশে দরিদ্র, পরিবেশ শরণার্থী এবং ছিন্নমূল জনগোষ্ঠী আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০০৬ সালে দেশে দরিদ্র লোকের পরিমাণ ছিল ৩৮ শতাংশ, যা ২০০৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। ২০০৭ সালের বন্যা ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এ দরিদ্রের জন্য দায়ী। এছাড়া প্রতিবছর বন্যা ও খরার কারণে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। প্রতিবছর শুধু খরার কারণেই বাংলাদেশে ৯০ ভাগ আমন ফসলই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইডব্লিউএম পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ স্থায়ী উদ্বাস্তুতে পরিণত হতে পারে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।