শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা-১ বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, জনাব 'ক' লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি, যা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বেকারত্বকে নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: জনাব 'ক' লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোন কাজের ব্যবস্থা করতে পারেনি।ঘটনা-২: জনাব 'খ' সংঘদোষে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করার জন্য চুরি ছিনতাই, খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যৌতুক প্রথা হলো বিবাহকালীন লেনদেনের একটি প্রথা যেখানে কনেপক্ষ 'বরপক্ষকে অর্থ ও উপাহারসামগ্রী প্রদানের মাধ্যমে তুষ্ট করে।

উত্তর

সাধারণ দৃষ্টিতে জঙ্গি বলতে তাদেরকে বোঝায় যারা আক্রমণাত্মক, হিংসাত্মক, যুদ্ধবাজ এবং ধ্বংসকারী। সমাজ বা রাষ্ট্র অনুমোদন দেয় না এমন কোনো সংস্কারের সমর্থনে যখন এক বা একাধিক ব্যক্তি আক্রমণাত্মক বা হিংসাত্মক উপায় অবলম্বন করে তখন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে জঙ্গি বলে। জঙ্গিদের দ্বারা রচিত ও প্রচারকৃত ধ্যানধারণাই জঙ্গিবাদ নামে পরিচিত। জঙ্গিবাদ বর্তমান বিশ্বের অন্যতম একটি সামাজিক সমস্যা।

উত্তর

ঘটনা-১ বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, জনাব 'ক' লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি, যা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বেকারত্বকে নির্দেশ করে।

উত্তর

ঘটনা-২ এর সমস্যা তথা মাদকাসক্তি নিরসনে প্রতিকার, প্রতিরোধ ও সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাদকাসক্তি মোকাবিলায় নানামুখী প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবার এক্ষেত্রে প্রাথমিক. ও মুখ্য ভূমিকা পালন করে। পরিবারের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকলে ব্যক্তি অসৎ সঙ্গীদের প্রভাব মুক্ত থাকতে পারে। নৈতিক শিক্ষার প্রতিও পরিবারকে গুরুত্বারোপ করতে হবে। বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে শিশু-কিশোরদের প্রয়োজনীয় জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গণমাধ্যম, প্রচার মাধ্যমে মাদকদ্রব্যের নেতিবাচক দিক সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও কাজে লাগাতে হবে। মাদক বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে শুমারি হওয়া উচিত। মাদকদ্রব্যের চোরাচালান, বিক্রয়, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি সংস্থা যেমন-পুলিশ, বিজিবি, সেনাবাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া মাদকাসক্তি নিরাময় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচেষ্টায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মাদকাসক্তি নামক সমস্যা থেকে উত্তরণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।