প্রচারপত্র-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্লোগান-১ বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করছে। যদি কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। আয়তন একই থাকছে অথচ জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'অর্থনৈতিক সমীক্ষা-২০১৮' অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১০৭৭ জন। ক্ষুদ্র আয়তনবিশিষ্ট এদেশের জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় সামাজিক সমস্যা দিন দিন বেড়েই চলছে । এ কারণে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধিকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে এর সমাধানে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সচেতনতামূলক কার্যক্রম তার অন্যতম। এ সচেতনতামূলক কাজের অন্যতম স্লোগান হলো, 'ছেলে হোক মেয়ে হোক দু'টি সন্তানই যথেষ্ট।' যা উদ্দীপকের ১নং স্লোগানে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ১নং স্লোগান বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
প্রচারপত্র-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে আলোচনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর