উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতিকে তুমি কী নামে আখ্যায়িত করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতিকে আমি বেকারত্ব নামে আখ্যায়িত করব। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খন্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়। বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে নেমে আসে নৈরাশ্য ও হতাশা। বেকার ব্যক্তি অনেক সময় সমাজ বিরোধী নানারকম কর্মকাণ্ডে লিপ্ত হয়। উদ্দীপকে দেখা যায়, মাস্টার্স পাস করে চেষ্টা করার পরেও 'ক' কোনো চাকরি পাচ্ছে না। ফলে সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অনেক রাত করে বাড়িতে ফিরছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতি বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতিকে তুমি কী নামে আখ্যায়িত করবে? ব্যা…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর