'ক' এর সাম্প্রতিক আচরণে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে- উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর।'
উত্তর: বেকারত্বের কারণে 'ক' এর সাম্প্রতিক আচরণে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা হলো বেকারত্ব। বেকারত্বের ফলে একজন মানুষ কর্মহীন থাকে। এরূপ কর্মহীন মানুষ বিভিন্ন সমস্যার জন্ম দেয়। একজন কর্মহীন ব্যক্তি আয়-উপার্জন থেকে বঞ্চিত হলেও তার আবশ্যিক ব্যয় নির্বাহ করতে হয়। তাই সে মৌলিক চাহিদা পূরণের জন্য যেকোনো অবৈধ পন্থা বেছে নিতে পারে। এরূপ প্রবণতা থেকে সমাজে অপরাধ ছড়িয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো পথেও সে পা বাড়াতে পারে। আবার একজন বেকার ব্যক্তি হতাশায় ভোগে। এ হতাশা থেকে সে মাদকাসক্তির দিকে যেতে পারে। বলা হয়ে থাকে; অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বেকার লোক তাই যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। উদ্দীপকের 'ক' বেকারত্বের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ইদানীং সে প্রায়ই বন্ধুদের সাথে গল্প করে অনেক রাতে বাড়িতে ফেরে। অর্থাৎ 'ক'' হতাশাগ্রস্ত থেকে বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়তে পারে। যার ফলে সামাজিক সংহতি ও শৃঙ্খলা নষ্ট হতে পারে। তাই তার আচরণে উদ্বিগ্ন হওয়া তার পরিবারের জন্য খুব যৌক্তিক একটি কারণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বেকারত্ব একটি অভিশাপ। এটি সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে দেয়। সর্বোপরি এটি সমাজে বিভিন্ন নেতিবাচক সমস্যা সৃষ্টি করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'ক' এর সাম্প্রতিক আচরণে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে- উক্তিটি…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর