শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ঘটনা ২. ঘটনা ১ এর অন্যতম একটি কারণ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে ঘটনা-১ হলো জনসংখ্যা সমস্যা। আর জনসংখ্যা সমস্যার অন্যতম একটি কারণ হলো ঘটনা-২ তথা নিরক্ষরতা। নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা নিরক্ষর জনগোষ্ঠী দেশের জনসংখ্যা সম্পর্কে সচেতন নয়। ফলে তাদের মধ্যে জন্মদানের হার অধিক। ইতিহাসে দেখা যায়, যে জাতি বা রাষ্ট্র যত বেশি শিক্ষিত সে জাতিগোষ্ঠী বা রাষ্ট্রের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার তত কম। যে দেশের অধিকাংশ ছেলে মেয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকে, সেসব দেশের জনসংখ্যা বৃদ্ধি তত কম ঘটে। কেননা শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকার কারণে কম বয়সে তাদের পক্ষে বিয়ে করা সম্ভভপর হয়ে ওঠে না। তাছাড়া শিক্ষিত পরিবারে জনসংখ্যা বৃদ্ধির হার কম। কারণ তারা সন্তানদের উন্নত জীবনযাপনের লক্ষ্যে আগে থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা করে এবং সন্তান জন্মদানের ব্যাপারে সচেতন থাকে। নিরক্ষর ব্যক্তিদের মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, পুত্রসন্তানের আকাঙ্ক্ষা প্রভৃতি অধিক দেখা যায়। ফলে তাদের মধ্যে অনিয়ন্ত্রিত হারে জন্মহার দেখা যায়, যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, নিরক্ষরতা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ঘটনা ২. ঘটনা ১ এর অন্যতম একটি কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঘটনা ১: রুনার দাদার এগারোজন ছেলেমেয়ে ছিল। তিনি সবাইকে সমানভাবে পড়ালেখা করাতে পারেননি। অল্প জমি সবার মধ্যে বণ্টন করতে গিয়ে ফসল উৎপাদনও হ্রাস পেয়েছে।ঘটনা ২: বন্যায় ক্ষতিগ্রস্ত সালমা ইউনিয়ন পরিষদে রিলিফ আনতে গেলে পরিষদের চেয়ারম্যান তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সে স্বাক্ষর না জানায় টিপসই করে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা।

উত্তর

গ্রামীণ সমাজে বিনোদনের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আধুনিক যুগ বিশ্বায়নের যুগ। বর্তমানে মানুষ গ্রামকে Global village হিসেবে চিন্তা করছে। অতীতে গ্রামীণ সমাজের মানুষ যেকোনো সামাজিক পরিবর্তনকে মেনে নিত না, কিন্তু বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতি তাদের দেশীয় সংস্কৃতিকে প্রভাবিত করছে। আগের মতো গ্রামীণ সমাজে লোকসংগীত, ভাওয়াইয়া, জারি গান শোনা যায় না। বর্তমানে গ্রামীণ সমাজে আধুনিক পপ, সংগীত ডিজে সংগীত শোনা যায়। গ্রামীণ সমাজের এই পরিবর্তনকে (Acculeration) সংস্কৃতিয়ান বলা যেতে পারে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ নিরক্ষরতা নামক সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিরক্ষরতা কথাটির উদ্ভব ঘটেছে নিরক্ষর শব্দ থেকে। 'নিরক্ষর'-এর শাব্দিক অর্থ হলো স্বাক্ষরজ্ঞানের অভাব। সাক্ষরতার আধুনিক ধারণা অনুযায়ী মাতৃভাষায় পড়তে পারা, লিখতে পারা, দৈনন্দিন হিসাব করতে পারার ক্ষমতাই হলো সাক্ষরতা। যিনি উল্লিখিত তিনটি যোগ্যতার অধিকারী নন তিনি নিরক্ষর। মূলত নিরক্ষর হলো সেই ব্যক্তি যিনি লিখতে ও পড়তে পারে না। আর অক্ষরজ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা। উদ্দীপকের ঘটনা-২ এ লক্ষণীয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সালমা ইউনিয়ন পরিষদে রিলিফ আনতে গেলে পরিষদের চেয়ারম্যান তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সে স্বাক্ষর না জানায় টিপসই করে। স্বাক্ষর না জানা উপরে আলোচিত নিরক্ষরতাকে নির্দেশ করে। তাই বলা যায়, ঘটনা-২ দ্বারা মূলত বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা নিরক্ষরতাকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে ঘটনা-১ হলো জনসংখ্যা সমস্যা। আর জনসংখ্যা সমস্যার অন্যতম একটি কারণ হলো ঘটনা-২ তথা নিরক্ষরতা। নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা নিরক্ষর জনগোষ্ঠী দেশের জনসংখ্যা সম্পর্কে সচেতন নয়। ফলে তাদের মধ্যে জন্মদানের হার অধিক। ইতিহাসে দেখা যায়, যে জাতি বা রাষ্ট্র যত বেশি শিক্ষিত সে জাতিগোষ্ঠী বা রাষ্ট্রের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার তত কম। যে দেশের অধিকাংশ ছেলে মেয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকে, সেসব দেশের জনসংখ্যা বৃদ্ধি তত কম ঘটে। কেননা শিক্ষাগ্রহণে ব্যস্ত থাকার কারণে কম বয়সে তাদের পক্ষে বিয়ে করা সম্ভভপর হয়ে ওঠে না। তাছাড়া শিক্ষিত পরিবারে জনসংখ্যা বৃদ্ধির হার কম। কারণ তারা সন্তানদের উন্নত জীবনযাপনের লক্ষ্যে আগে থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা করে এবং সন্তান জন্মদানের ব্যাপারে সচেতন থাকে। নিরক্ষর ব্যক্তিদের মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, পুত্রসন্তানের আকাঙ্ক্ষা প্রভৃতি অধিক দেখা যায়। ফলে তাদের মধ্যে অনিয়ন্ত্রিত হারে জন্মহার দেখা যায়, যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, নিরক্ষরতা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।