উদ্দীপকে স্লোগান ১ কোন সমস্যাকে চিহ্নিত করে? উক্ত সমস্যার কারণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্লোগান-১ বায়ুদূষণ সমস্যাকে চিহ্নিত করে। যখন বাতাসে দূষিত পদার্থের পরিমাণ এমন পর্যায় যায়, যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে সেই বাতাসকে দূষিত বায়ু বলে। বায়ুতে ভাসমান ধূলি-বালি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি কোনো উপাদান যদি বায়ুমণ্ডলে অনুপ্রবেশ করে, যা উদ্ভিদ প্রাণী বা মানুষের ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে তাকে বায়ুদূষণ বলে। উদ্দীপকে স্লোগান-১ এ বলা হয়েছে, বন্ধ করি দূষিত বায়ু, বৃদ্ধি করি জীবনের আয়ু যা মূলত বায়ুদূষণকেই ইঙ্গিত করে। বড় বড় শিল্পকারখানার কালো ধোঁয়া, পুরোনো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, রাস্তার ধুলা, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে বৃক্ষ নিধন ইত্যাদি কারণে বায়ুদূষণ হয়ে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্লোগান ১ কোন সমস্যাকে চিহ্নিত করে? উক্ত সমস্যার কারণসমূহ …
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর