উদ্দীপকে সুমাইয়ার স্বামীর মনোভাবের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমাইয়ার স্বামীর মনোভাবের বিষয়টি জেন্ডার বৈষম্যকে নির্দেশ করে। জেন্ডার হলো সামাজিক ধারণা। প্রাকৃতিক বা জৈবিক কারণে নারী ও পুরুষের শারীরিক ও বৈশিষ্ট্যগত ভিন্নতা অপরিবর্তনীয় বিষয়। কিন্তু জেন্ডারের ধারণা বা ভূমিকা সমাজ কর্তৃক আরোপিত। বর্তমান সমাজে নারী-পুরুষের ভেদাভেদ অনেক। কাজের ক্ষেত্রেও নারী-পুরুষের ভূমিকা আলাদা ধরা হয়। যেমন- নারী ঘর-গৃহস্থলির কাজ করবে আর পুরুষেরা অফিস-আদালতে চাকরি করবে। এধরনের পার্থক্যের কারণে 'সমাজে নারী-পুরুষের মধ্যে তৈরি হয়েছে নানা বৈষম্য, অধিকাংশ সময়ই যার স্বীকার হচ্ছে নারীরা। উদ্দীপকের সুমাইয়া শিক্ষিত হওয়ায় চাকরি করার ইচ্ছা পোষণ করে। কিন্তু তার স্বামী তাকে নিষেধ করে এবং বলে অফিস-আদালতে চাকরি করা. পুরুষের কাজ আর নারীর কাজ হলো ঘর-সংসার করা। সুমাইয়ার স্বামীর এমন মনোভাব সমাজে প্রচলিত জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করে, যা উপরের আলোচনায় পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমাইয়ার স্বামীর মনোভাবের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর