'সুমাইয়ার স্বামীর মনোভাব নারীদের দুর্বল ও অসহায় করার জন্য দায়ী' -উক্তিটির যথার্থতা যাচাই কর।
উত্তর: 'সুমাইয়ার স্বামীর মনোভাব তথা জেন্ডার বৈষম্য নারীদের দুর্বল ও অসহায় করার জন্য দায়ী'- উক্তিটি যথার্থ। জেন্ডার বৈষম্য নারীকে পুরুষের ওপর নির্ভরশীল করে রেখেছে। এ বৈষম্যের কারণে নারীরা সমাজের সর্বক্ষেত্রে পিছিয়ে আছে। যেমন-শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র প্রভৃতি। জেন্ডার বৈষম্যের কারণে অভিভাবকরা মেয়েদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে দেয়। তাদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাদের মতামতের কোনো মূল্যায়ন করা হয় না। জেন্ডার বৈষম্যের কারণে নারীর ক্ষমতায়ন আজ অবাধ নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি জেন্ডার বৈষম্যের কারণে পুরুষ সমাজকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কখনো নারীর জন্মকেই অভিশাপ মনে করা হয়। যে কারণে একটি ছেলে সন্তান জন্ম নিলে বাবা-মা যত খুশি হয় মেয়ে সন্তান জন্ম নিলে তত খুশি তো হয়ই না, বরং কখনো কখনো শিশু মেয়েটিকে পরিবারের বোঝা মনে করে। এ জেন্ডার বৈষম্যের কারণে নারীরা এক প্রকার হীনমন্যতায় ভোগে। সর্বোপরি জেন্ডার বৈষম্যের কারণে নারীরা নিজেদের দুর্বল ও অসহায় বোধ করে। উপরে উল্লিখিত বিশ্লেষণ শেষে বলা যায়, সুমাইয়ার- স্বামীর মনোভাব তথা জেন্ডার বৈষম্য নারীদের দুর্বল ও অসহায় করার জন্য দায়ী। সুতরাং বলা যায়, মূল্যায়নটি পুরোপুরি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'সুমাইয়ার স্বামীর মনোভাব নারীদের দুর্বল ও অসহায় করার জন্য দায়ী' -উক…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর