শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এর শাহিনুরের ভূমিকা বাংলাদেশের সমাজের জন্য কী ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? ঘটনাদ্বয় সমাজ থেকে নিরসনের জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে? মতামত দাও

উত্তর: উদ্দীপকে ঘটনা-২ এর শাহিনুরের ভূমিকা (বাল্য বিবাহ বন্ধে) বাংলাদেশের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ঘটনাদ্বয় সমাজ থেকে নিরসনের জন্য নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন পুরুষ ও একজন নারীর বিবাহের সর্বনিম্ন বয়স যথাক্রমে ২১ ও ১৮। আর উল্লিখিত বয়সের পূর্বে বিবাহকে বাল্য বিবাহ বলে। বাংলাদেশের প্রচলিত আইনে বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দীপকের ঘটনা-২ এ ৮ম শ্রেণি পড়ুয়া ছোকারুনকে বিবাহ দেওয়ার দিন তার বান্ধবী শাহিনুর উপজেলা নির্বাহী অফিসারকে বিবাহের অনুষ্ঠানে নিয়ে আসে এবং বিবাহ বন্ধ করে দেয়। অর্থাৎ ছোকারুন অপ্রাপ্ত বয়স্ক এবং তার বাল্যবিবাহ হচ্ছিল। এতে শাহিনুর দেশের প্রচলিত বিবাহ আইন যথাযথভাবে মান্য করার পাশাপাশি একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ভবিষ্যৎ বিকশিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার মাধ্যমে সমাজের অন্যান্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে বাল্যবিবাহের সংখ্যা হ্রাস পাবে। অপরদিকে, উদ্দীপকের ঘটনাদ্বয় সমাজ থেকে নিরসনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত দেশের অভ্যন্তরে যাতে মাদক প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক সরবরাহকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাসিত দিতে হবে। মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণে পিতামাতাকে সচেতন হতে হবে। আর বাল্যবিবাহ বন্ধে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে যাতে শাস্তির ভয়ে বাল্যবিবাহ বন্ধ হয়। ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে বাল্যবিবাহের কুফল সমাজে তুলে ধরতে হবে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করতে হবে। পাশাপাশি নারী শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করতে হবে যেটি বাল্যবিবাহ নিরসনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ঘটনা-২ এর শাহিনুরের ভূমিকা বাংলাদেশের সমাজের জন্য কী ভূমিকা রাখবে ব…

উদ্দীপক

ঘটনা-১: আবুল সাহেব প্রায় দেখেন তাদের পুকুর পাড়ে একদল ১৫/১৬ বছরের ছেলেরা গাঁজা টানছে।ঘটনা-২: ৮ম শ্রেণিতে পড়ুয়া ছোকানুরকে বিবাহ দেওয়ার দিন তার বান্ধবী শাহিনুর উপজেলা নির্বাহী অফিসারকে বিবাহের অনুষ্ঠানে নিয়ে আসে এবং বিবাহ বন্ধ করে দেয়।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

শাব্দিক অর্থে নিরক্ষরতা বলতে স্বাক্ষরজ্ঞানের অভাবকে বোঝায়।

উত্তর

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো হলো-ভৌগলিক অবস্থান, উচ্চ প্রজনন ক্ষতা, উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার, বাল্যবিবাহ ও বহুবিবাহ, নিরক্ষররতা ও অজ্ঞতা, দারিদ্র্য ও নিম্ন জীবনযাত্রার মান, নারী শিক্ষার নিম্নহার ও নারীর ক্ষমতায়নের অভাব খাদ্যাভ্যাস, পুত্রসন্তানের আকাঙ্ক্ষা, সামাজিক সচেতনতার অভাব, শিশু মৃত্যুর উচ্চহার, চিত্তবিনোদনের অভাব এবং অর্থনৈতিক কারণ প্রভৃতি।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ নির্দেশিত অবস্থাটি হলো মাদকাসক্তি যার বিভিন্ন কারণ রয়েছে। যেকোনো মাদক বা নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি ও নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলে। সাধারণত বিড়ি, জর্দা, তামাক, সিগারেট, গাঁজা, ফেনসিডিল, মদ, হোরোইন, কোকেন, ইয়াবা ইত্যাদি মাদকের অন্তর্গত। উদ্দীপকে ঘটনা-১ আবুল সাহেব প্রায় দেখেন তাদের পুকুর পাড়ে একদল ১৫/১৬ বছরের ছেলেরা গাঁজা টানছে। অর্থাৎ এই ছেলেগুলো মাদকাসক্ত। মাদকাসক্তির পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। মাদকাসক্ত ও দুশ্চরিত্র বন্ধুবান্ধবের প্রভাবে একজন মানুষ খুব সহজে মাদকাসক্ত হয়ে পড়ে। অনেক সময় মানুষ কৌতূহলবশত মাদক নিয়ে থাকে কিন্তু পরবর্তীতে সে অভ্যস্ত হয়ে পড়ে। কর্মোপলক্ষে পিতা-মাতার সাথে দূরত্ব, পিতা-মাতার দাম্পত্য কলহ, অভাব-অনটন, পরিবারের সদস্যদের নৈতিক অধঃপতন, পারস্পরিক সম্পর্কের অবনতি প্রভৃতি কারণে পরিবারে সুস্থ পরিবেশ বিনষ্ট হয় এবং এরূপ পরিবারের সন্তানেরা হতাশা, হীনমন্যতা থেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাছাড়া জীবনে নানা ব্যর্থতা, পরীক্ষায় অকৃতকার্যতা, প্রেমে প্রত্যাখ্যান প্রভৃতি কারণে তরুণরা হতাশায় ভোগে, সেখান থেকে সাময়িক মুক্তির প্রত্যাশায় মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বন্ধে বিভিন্ন প্রশাসনিক দুর্বলতা মাদক বিস্তারের পথকে সহজ করেছে।

উত্তর

উদ্দীপকে ঘটনা-২ এর শাহিনুরের ভূমিকা (বাল্য বিবাহ বন্ধে) বাংলাদেশের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ঘটনাদ্বয় সমাজ থেকে নিরসনের জন্য নানাবিধ পদক্ষেপ নেওয়া যেতে পারে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন পুরুষ ও একজন নারীর বিবাহের সর্বনিম্ন বয়স যথাক্রমে ২১ ও ১৮। আর উল্লিখিত বয়সের পূর্বে বিবাহকে বাল্য বিবাহ বলে। বাংলাদেশের প্রচলিত আইনে বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দীপকের ঘটনা-২ এ ৮ম শ্রেণি পড়ুয়া ছোকারুনকে বিবাহ দেওয়ার দিন তার বান্ধবী শাহিনুর উপজেলা নির্বাহী অফিসারকে বিবাহের অনুষ্ঠানে নিয়ে আসে এবং বিবাহ বন্ধ করে দেয়। অর্থাৎ ছোকারুন অপ্রাপ্ত বয়স্ক এবং তার বাল্যবিবাহ হচ্ছিল। এতে শাহিনুর দেশের প্রচলিত বিবাহ আইন যথাযথভাবে মান্য করার পাশাপাশি একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ভবিষ্যৎ বিকশিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার মাধ্যমে সমাজের অন্যান্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে বাল্যবিবাহের সংখ্যা হ্রাস পাবে। অপরদিকে, উদ্দীপকের ঘটনাদ্বয় সমাজ থেকে নিরসনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত দেশের অভ্যন্তরে যাতে মাদক প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক সরবরাহকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাসিত দিতে হবে। মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণে পিতামাতাকে সচেতন হতে হবে। আর বাল্যবিবাহ বন্ধে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে যাতে শাস্তির ভয়ে বাল্যবিবাহ বন্ধ হয়। ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে বাল্যবিবাহের কুফল সমাজে তুলে ধরতে হবে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করতে হবে। পাশাপাশি নারী শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করতে হবে যেটি বাল্যবিবাহ নিরসনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।