উদ্দীপকের "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "?" চিহ্নিত স্থান মাদকাসক্তি সামাজিক সমস্যাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণই হচ্ছে মাদকাসক্তি। এটি এমন একটি অবস্থা যখন মানুষ বিভিন্ন রকম মাদকের নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ঐ সমস্ত মাদকের উপর নির্ভরশীল করে তোলে। বিভিন্ন কারণে একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে ওঠে। তবে এক্ষেত্রে সঙ্গীদের প্ররোচনা গুরুত্বপূর্ণ একটি কারণ। কেননা যদি কোন ব্যক্তি তার বন্ধুদের প্ররোচনায় কৌতূহলবশত মাদক গ্রহণ করে, তখন সহজেই সে এটিতে আসক্ত হয়ে পড়ে। এছাড়াও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে হতাশায় ভুগে। এই সময়ে সে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাদকের প্রতি ঝুকে পড়ে। বর্তমান তরুণ সমাজের মধ্যে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে মাদকে আসক্ত হচ্ছে। উদ্দীপকেও কৌতূহল, সঙ্গদোষ, মানসিক চাপ থেকে মুক্তি, হতাশা, প্রেমে ব্যর্থতা ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। এগুলো মূলত মাদকাসক্ত হওয়ার বিভিন্ন কারণ। তাই বলা যায়, উদ্দীপকে "?" চিহ্নিত স্থান মাদকাসক্ত সামাজিক সমস্যাকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর