শেয়ারFacebookWhatsApp

বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ – বিশ্লেষণ কর।

উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- উক্তিটি যথার্থ। জলবায়ু পরিবর্তন হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তিত রূপ। অর্থাৎ- জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে যাবার হার দ্রুত হারে বেড়ে গেছে। পরিসংখ্যানুযায়ী, বরফগলার এই হার ১৯৮০-১৯৯০ সালের তুলনায় ২০০০-২০১০ সালে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যা সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার ভিন্নতা দেখা যাচ্ছে। যার ফলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি কিংবা এসিড বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। দাবানলের মতো ভয়াবহ দুর্যোগের কারণও বৈশ্বিক উষ্ণায়ন। যদিও অমনকে মনে করেন, দাবানল পুরোপুরি অনিশ্চিত ঘটনা, তবুও এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, তাপমাত্রা বৃদ্ধি, খরাভাব, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফল। আর এসবের ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে দাবানল সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পরিবেশ তার ভারসাম্য হারিয়ে যে বিপর্যয়ের মুখে পতিত হয়েছে, তার ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের জন্য বৈশ্বিক উষ্ণায়নই মূলত দায়ী।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ – বিশ্লেষণ কর।

উদ্দীপক

শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করেন। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো, তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাই শীত কম অনুভূত হচ্ছে।

নোয়াখালী সরকারি কলেজ · 2025

উত্তর

মাদকাসক্তি বলতে এমন এক দ্রব্যসমগ্রী ব্যবহারকে বোঝায়, যা সেবনকারী ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং দ্রব্যসামগ্রির ওপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে।

উত্তর

সামাজিক উন্নয়ন একটি অবিচ্ছিন্ন সামাজিক অগ্রগতির প্রক্রিয়া। পরিভাষায় সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মানের অবস্থান, মানব সম্পদের বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, আয়ুষ্কাল বৃদ্ধি, পরিবেশ প্রভৃতির পূর্ববস্থা থেকে অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় উন্নীত হওয়াকে বোঝায়। এ প্রসঙ্গে 'Encyclopedia of Social Work in IndiaIndia^{\prime}-তে বলা হয়েছে- "সামাজিক উন্নয়ন একটি ব্যাপক ধারণা যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন নির্দেশ করে এবং সমাজ পরিবর্তনের ভূমিকা পালনের অংশ হিসেবে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করে।" বস্তুত সামাজিক উন্নয়ন বলতে সমাজজীবনের আর্থ-সামাজিক উন্নয়নকে বোঝায়।

উত্তর

উদ্দীপকের শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি জলবায়ু পরিবর্তনকে নির্দেশ করে। মানব সভ্যতার সূচনালগ্নে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো স্বাভাবিক স্থিতি অবস্থায় ছিল। কিন্তু সভ্যতার অগ্রগতি, জনসংখ্যা বৃদ্ধি, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি ইত্যাদি কারণে এই ভারসাম্যপূর্ণ জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণের ন্যায় প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ড জলবায়ুর স্বাভাবিক আচরণকে অস্বাভাবিকভাবে প্রভাবান্বিত করেছে। জলবায়ুর স্বাভাবিক আচরণের এই যে পরিবর্তন সাধিত হচ্ছে এটাই 'জলবায়ু পরিবর্তন' হিসেবে বিবেচিত হয়। আরো নির্দিষ্ট করে বললে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে তাকে জলবায়ু পরিবর্তন বলে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেমন- গাছ কেটে ফেলা, কলকারখানা ও যানবাহনের কালো ধোয়া প্রভৃতি কারণে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্ব পূর্বের তুলনায় বেশি উষ্ণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়- সময়ে-অসময়ে অনাবৃষ্টি-অতিবৃষ্টি, ঋতুগুলোর দীর্ঘকালীন বা স্বল্পকালীন স্থায়িত্ব, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি) সংঘটন ইত্যাদি। উদ্দীপকে লক্ষণীয় যে, শিক্ষার্থীরা শীতকালে শিক্ষা সফরে গেলেও সাথে গরম পোশাক নেয়নি। কারণ হিসেবে এক ছাত্র বলে যে, এ বছর শীত একেবারেই পড়ে নি বলে তারা গরম পোশাক আনেনি। উক্ত বক্তব্য সমর্থনপূর্বক শ্রদ্ধেয় শফিক স্যার এরূপ অবস্থার জন্য বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করেন, যা জলবায়ু পরিবর্তনকে নির্দেশ করে। কেননা জলবায়ু পরিবর্তনের ফলেই ঋতুগুলো তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে।

উত্তর

বৈশ্বিক উষ্ণায়ন প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- উক্তিটি যথার্থ। জলবায়ু পরিবর্তন হলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তিত রূপ। অর্থাৎ- জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে যাবার হার দ্রুত হারে বেড়ে গেছে। পরিসংখ্যানুযায়ী, বরফগলার এই হার ১৯৮০-১৯৯০ সালের তুলনায় ২০০০-২০১০ সালে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যা সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার ভিন্নতা দেখা যাচ্ছে। যার ফলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি কিংবা এসিড বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। দাবানলের মতো ভয়াবহ দুর্যোগের কারণও বৈশ্বিক উষ্ণায়ন। যদিও অমনকে মনে করেন, দাবানল পুরোপুরি অনিশ্চিত ঘটনা, তবুও এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, তাপমাত্রা বৃদ্ধি, খরাভাব, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফল। আর এসবের ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে দাবানল সৃষ্টি করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পরিবেশ তার ভারসাম্য হারিয়ে যে বিপর্যয়ের মুখে পতিত হয়েছে, তার ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের জন্য বৈশ্বিক উষ্ণায়নই মূলত দায়ী।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।