রিয়াদের জীবনে পরবর্তী ঘটনার জন্য প্রথমটি একমাত্র কারণ নয়— বিশ্লেষণ করো।
উত্তর: রিয়াদের জীবনে পরবর্তী ঘটনা অর্থাৎ মাদকাসক্তির পেছনে শুধুমাত্র প্রথম কারণটি তথা বেকারত্ব একমাত্র কারণ নয়। রিয়াদের মাদকাসক্তির পেছনে বেকারত্ব, হতাশা, সঙ্গীদল ইত্যাদি প্রভাবক হিসেবে কাজ করেছে। বেকার লোকজন অন্যের ওপর নির্ভরশীল। আর বেকারদের নির্ভরশীলতা বেশি ভয়াবহ। কেননা এদের চাওয়া-পাওয়া অন্যের কাছে বোঝা মনে হয় । এজন্য ঘটে নানা ধরনের বিপত্তি। আবার সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে প্রয়োজন আর্থিক নিরাপত্তা । কোনো কারণে এটা ব্যাহত হলে পরিবার টিকে না। শিক্ষিত লোকজন যখন দেখে তার কোনো কাজ নেই, তখন হতাশা ও নৈরাজ্যে নিমজ্জিত হয়ে সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়, রিয়াদ শিক্ষিত হয়েও সে কোনো কাজ পায়নি। ফলে তার জীবনে নেমে আসে হতাশা। হতাশায় নিমজ্জিত হয়ে সে একসময় মাদকাসক্ত হয়ে পড়ে। এক্ষেত্রে রিয়াদের মাদকাসক্ত হওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করে হতাশা এবং সঙ্গীদল। কারণ নেশাগ্রস্ত ও দুশ্চরিত্র বন্ধু-বান্ধবের প্রভাবে একজন মানুষ খুব সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে। অর্থাৎ বেকারত্বের প্রভাবে রিয়াদ হতাশায় নিমজ্জিত হয় এবং খারাপ সঙ্গী-সাথীর সাথে মেলামেশা করার প্রভাবে সে মাদকাসক্তির দিকে আকৃষ্ট হয়। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, রিয়াদের মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ হলো বেকারত্ব, হতাশা, সঙ্গীদল আর্থিক নিরাপত্তাহীনতা ইত্যাদি ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রিয়াদের জীবনে পরবর্তী ঘটনার জন্য প্রথমটি একমাত্র কারণ নয়— বিশ্লেষ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর