শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে স্লোগান-২ কোন সমস্যাকে চিহ্নিত করে? সমস্যার কারণসমূহ ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের স্লোগান-২ জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করে। কোনো দেশের জনসংখ্যা যদি প্রয়োজনাতিরিক্ত হয়, অর্থাৎ জনসংখ্যা দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা জনকল্যাণ বাধাপ্রাপ্ত হলে ঐ জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেব বিবেচিত। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য বাংলাদেশের সরকার 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়' স্লোগানটি জনসংখ্যা নীতিতে অন্তর্ভুক্ত করে। যা উদ্দীপকের স্লোগান-২ এ উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় স্লোগান-২ জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলোর মধ্যে পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, জন্ম ও মৃতহারের অসমতা, দীর্ঘ বিবাহিত জীবন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের অধিকাংশ পরিবারই চায় তাদের প্রথম সন্তানটি পুত্র সন্তান হোক। আবার অনেক পরিবার পুত্র সন্তানের আশায় অনেকগুলো মেয়ে সন্তান জন্ম দেয়। যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। আবার, মৃত্যুহার অপেক্ষা জন্মহার বেশি হওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাল্যবিবাহের কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী সমাজে মেয়েরা অধিক সময় ধরে বিবাহিত জীবন কাটায়। ফলে তারা স্বাভাবিকের চেয়ে বেশি সন্তান জন্ম দেয়। যা জনসংখ্যা সমস্যা সৃষ্টিতে ভূমিকা রাখে। অপরদিকে পরিবার পরিকল্পনা সম্পর্কে যথাযথ শিক্ষার অভাবও জনসংখ্যা সমস্যা তৈরি করতে পারে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে স্লোগান-২ কোন সমস্যাকে চিহ্নিত করে? সমস্যার কারণসমূহ ব্যাখ…

উদ্দীপক

বন্ধ করি দূষিত বায়ু বৃদ্ধি করি জীবের আয়ু দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

পরিবেশগত সমস্যা ইকোসিস্টেমকে নষ্ট করে দেয়।

উত্তর

নিরক্ষরতায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে এটি একটি অভিশাপ হিসেবে বিবেচিত হয়। নিরক্ষর জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় জীবনধারণের ন্যূনতম মৌল চাহিদা পূরণে পর্যাপ্ত যোগ্যতা বা দক্ষতা তৈরি হয় না। নিরক্ষররা সাক্ষরজ্ঞান ও দক্ষতা সম্পন্ন মানুষের চেয়ে অর্থনৈতিকভাবে কম উৎপাদনশীল হয় বলে তাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। এছাড়া তারা দেশের পরিবর্তিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্য রেখে গঠনমূলক ভূমিকায় নিজেদের উপস্থাপন করতে পারে না। এতে করে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এজন্য নিরক্ষরতাকে একটি অভিশাপ বলা হয়।

উত্তর

উদ্দীপকের স্লোগান-২ জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করে। কোনো দেশের জনসংখ্যা যদি প্রয়োজনাতিরিক্ত হয়, অর্থাৎ জনসংখ্যা দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা জনকল্যাণ বাধাপ্রাপ্ত হলে ঐ জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেব বিবেচিত। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য বাংলাদেশের সরকার 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়' স্লোগানটি জনসংখ্যা নীতিতে অন্তর্ভুক্ত করে। যা উদ্দীপকের স্লোগান-২ এ উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় স্লোগান-২ জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলোর মধ্যে পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, জন্ম ও মৃতহারের অসমতা, দীর্ঘ বিবাহিত জীবন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের অধিকাংশ পরিবারই চায় তাদের প্রথম সন্তানটি পুত্র সন্তান হোক। আবার অনেক পরিবার পুত্র সন্তানের আশায় অনেকগুলো মেয়ে সন্তান জন্ম দেয়। যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। আবার, মৃত্যুহার অপেক্ষা জন্মহার বেশি হওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাল্যবিবাহের কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী সমাজে মেয়েরা অধিক সময় ধরে বিবাহিত জীবন কাটায়। ফলে তারা স্বাভাবিকের চেয়ে বেশি সন্তান জন্ম দেয়। যা জনসংখ্যা সমস্যা সৃষ্টিতে ভূমিকা রাখে। অপরদিকে পরিবার পরিকল্পনা সম্পর্কে যথাযথ শিক্ষার অভাবও জনসংখ্যা সমস্যা তৈরি করতে পারে।

উত্তর

উদ্দীপকে স্লোগান-১ দ্বারা মূলত পরিবেশগত সমস্যার অন্যতম একটি ধরন বায়ু দূষণকে চিহ্নিত করে । পরিবেশগত সমস্যা বলতে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণের মাধ্যমে সৃষ্ট সমস্যাকে বোঝায়। এসব সমস্যার মধ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকের স্লোগান-১-এ বলা হয়েছে, 'বন্ধ করি দূষিত বায়ু, বৃদ্ধি করি জীবনের আয়ু, যা মূলত পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়কে ইঙ্গিত করেছে। কেননা বায়ু দূষণের মতো পরিবেশগত সমস্যার ফলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, যা জীবের জন্য আনন্দদায়ক নয়। আর স্লোগানটির মাধ্যমে উক্ত পরিবেশগত সমস্যা প্রতিরোধের ইঙ্গিত করা হয়েছে। পরিবেশগত সমস্যার অন্যতম ধরন বায়ু দূষণের অনেকগুলো ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন— হৃদরোগ, শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এজমা, হাপানি, মাইগ্রেন প্রভৃতি রোগ বায়ু দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়। এসব সমস্যা যাতে না হয় সেজন্য বায়ু দূষণ প্রতিরোধে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বায়ু দূষণ প্রতিরোধে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা এবং জনগণকে উদ্যোগী ও সচেতন হতে হবে। এজন্য বেশি করে গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে। ত্রুটিপূর্ণ ও কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন নিষিদ্ধ করতে হবে। কলকারখানার ধোঁয়া যাতে বায়ু দূষণ করতে না পারে সেজন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। বায়ু দূষণ নিরোধ নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বোপরি, সরকার ও জনগণের সদিচ্ছা ও সচেতনতার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা অনেকাংশেই সম্ভব।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।