“ঘটনা-১ এ বর্ণিত সমস্যা, ঘটনা-২ এর সমস্যার একটি অন্যতম কারণ”-তোমার মতামত দাও ।
উত্তর: ঘটনা-১ এ বর্ণিত জনসংখ্যা সমস্যা ঘটনা-২ এ বর্ণিত নিরক্ষরতা সমস্যার একটি অন্যতম কারণ বলে আমি মনে করি। নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম জাতীয় সমস্যা। বাংলাদেশে সাক্ষরতার পথে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা বিদ্যমান। এগুলোর মধ্যে অন্যতম হলো জনসংখ্যা বৃদ্ধি । জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের নিরক্ষরতার অন্যতম একটি মৌলিক কারণ। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৬ কোটি। প্রতি মিনিটে ৪টিরও অধিক শিশু জন্মগ্রহণ করছে। যার ফলে প্রতি বছর প্রায় ২৪ লক্ষ মানুষ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে অনুপাতে আমাদের দেশে শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাচ্ছে না। ঘটনা-১ এ দেখা যায়, জনাব 'ক' পুত্ৰ সন্তানের আশায় পরপর ৮ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা ১০ জন। যা জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে। আর অধিক জনসংখ্যা দারিদ্র্য ডেকে আনে। দারিদ্র্যের কারণে অনেক পিতা-মাতাই সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। এরফলে নিরক্ষরতার হার বৃদ্ধি পায় ৷ উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে নিরক্ষরতার অন্যতম একটি কারণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
“ঘটনা-১ এ বর্ণিত সমস্যা, ঘটনা-২ এর সমস্যার একটি অন্যতম কারণ”-তোমার …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর