রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও ।
উত্তর: উদ্দীপকের রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তা হলো মাদকাসক্তি । এই মাদকাসক্তির প্রভাবে শারীরিক ও মানসিক অশান্তি, পারিবারিক ক্ষতি, আর্থসামাজিক ক্ষতি, যুব সমাজের ক্ষতি ইত্যাদি সামাজিক সমস্যা পরিলক্ষিত হয়। এসব প্রভাবসমূহ উদ্দীপকের রাশেদসহ তার পরিবারকেও নিরাপত্তাহীনতা ও সংকটের মধ্যে ফেলেছে। মাদকদ্রব্য মানুষকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় । একজন ব্যক্তি নিয়মিতভাবে মাদক নিতে থাকলে একসময় সে শারীরিক ও মানসিকভাবে এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এরূপ ব্যক্তি নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়, যার অধিকাংশই প্রাণঘাতী মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি পরিবারের সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবারে পারিবারিক অশান্তি, কলহ, মারামারি, দায়িত্ব পালনে অবহেলা পরিবারটিকে কুরে কুরে খায়। মাদকাসক্তির কারণে পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা ইত্যাদি প্রকট আকার ধারণ করে। সর্বনাশা মাদক দেশের সম্ভাবনাময় আগামী দিনের জাতির কর্ণধার যুবসমাজকে ধ্বংস করে দেয়। কোটি কোটি তারুণ্য মাদকের ভয়ানক থাবায় ধ্বংস হয়ে যায়। এক হিসেবে দেখা গেছে, মাদকসেবীদের ৭০% ভাগেরই বয়স ২১-৩০ বছরের মধ্যে। মাদকাসক্তি বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী। এ থেকেই উৎপত্তি হয় কিশোর অপরাধ, ছিনতাই, চুরি- ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, চোরাচালান, দুর্নীতি, মেয়েদের উত্ত্যক্ত করা, ধর্ষণ ইত্যাদি সামাজিক সমস্যা।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রাশেদের মধ্যে সামাজিক সমস্যার যে দিকটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দ…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর