শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তমার সমস্যাটি তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে তমার সমস্যাটি আমার পাঠ্যবইয়ের যৌন নিপীড়ন নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ে আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশালীন গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, পথরোধ করে দাঁড়ানো, শিষ দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী তমা ঠিকমতো কলেজে যেতে পারছে না। কেননা কলেজের পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু ছেলে তমাকে 'অশালীন ইঙ্গিত করে ও কুরুচিপূর্ণ কথা বলে'। তমা 'লজ্জা' আর 'ভয়ে' এসবের প্রতিবাদ করতে পারছে না, ফলে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটি যৌন নিপীড়নের একটি সুস্পষ্ট, উদাহরণ, যা একজন শিক্ষার্থীকে তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্যুত করছে। সুতরাং পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়নের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তমার সমস্যাটি তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যাকে ইঙ্গিত করে? ব্…

উদ্দীপক

কলেজের ছাত্রী তমা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সে অত্যন্ত মেধাবী। বর্তমানে ঠিকমতো কলেজে যেতে না পারায় তার মানসিক অবস্থা খুবই খারাপ। কারণ কলেজে যাওয়ার পথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো প্রায়ই অশালীন ইঙ্গিত করে ও কুরুচিপূর্ণ কথা বলে।তমা লজ্জা আর ভয়ে এসবের প্রতিবাদই করতে পারছে না।

Jessore · 2025

উত্তর

BRAC-এর প্রতিষ্ঠাতা হলেন ড. ফজলে হাসান আবেদ।

উত্তর

আমাদের সমাজের নারীরা বিশেষ করে কর্মজীবী নারীরা সামাজিক ও পরিবেশগত কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ তাদেরকে নিয়মিত কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয়। আর বাইরে বের হয়ে রাস্তাঘাটে বখাটে কর্তৃক নানাভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়। এছাড়া কর্মক্ষেত্রে তাদেরকে অধিক কাজে বাধ্য করা হয়, মানসিকভাবে চাপে রাখা হয়, পুরুষ সহকর্মীর চেয়ে বেতন কম দেওয়া হয় ইত্যাদি। এসব কারণে কর্মজীবী নারীরা সর্বদা নিরাপত্তাহীনতায় ভোগে।

উত্তর

উদ্দীপকে তমার সমস্যাটি আমার পাঠ্যবইয়ের যৌন নিপীড়ন নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ে আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশালীন গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, পথরোধ করে দাঁড়ানো, শিষ দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী তমা ঠিকমতো কলেজে যেতে পারছে না। কেননা কলেজের পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু ছেলে তমাকে 'অশালীন ইঙ্গিত করে ও কুরুচিপূর্ণ কথা বলে'। তমা 'লজ্জা' আর 'ভয়ে' এসবের প্রতিবাদ করতে পারছে না, ফলে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটি যৌন নিপীড়নের একটি সুস্পষ্ট, উদাহরণ, যা একজন শিক্ষার্থীকে তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্যুত করছে। সুতরাং পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়নের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত সমস্যাটি অর্থাৎ যৌন নিপীড়ন সমাজব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। যৌন নিপীড়ন কেবল একজন ব্যক্তির ওপর মানসিক ও শারীরিক প্রভাব ফেলে না বরং এটি একটি সমাজের বৃহত্তর সমস্যার প্রতিফলন। এটি সমাজে নারীদের প্রতি অসম্মান এবং তাদের স্বাধীনতা খর্ব করার একটি প্রধান কারণ। যৌন নিপীড়ন সমাজব্যবস্থায় যেসব নেতিবাচক প্রভাব ফেলে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- নিরাপত্তাহীনতা: যৌন নিপীড়নের শিকার নারীদের মধ্যে এমন এক নিরাপত্তাহীনতাবোধ জন্ম নেয় যে তারা ক্রমশ কুণ্ঠিত, লজ্জিত ও মুখচোরা ও দুর্বল হয়ে ওঠে। তারা এক ধরনের হীনমস্যতার শিকার হন। বাল্যবিবাহ: যৌন নিপীড়িত নারীরা সমাজের ও পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণে তাদেরকে অবহেলিত জীবনযাপন করতে হয়। তাই অধিকাংশ পরিবারে পিতামাতা তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে থাকেন।লেখাপড়া বন্ধ: যৌন নিপীড়নের ভয়ে মেয়েরা বাইরে যেতে ভয় পায়। এ কারণে তারা স্কুলে যেতে পারে না। যার প্রভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়।আত্মহত্যা: যৌন নিপীড়নের শিকার নারীরা সবসময় হীনমন্যতায় ভোগে এবং তারা সমাজের চোখে হেয় হয়ে যায়। আর এ লজ্জার কারণে অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধি। এই সমস্যার মূল কারণ হলো সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য, পুরুষতান্ত্রিক মনোভাব এবং আইনের দুর্বল প্রয়োগ। যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষের মানসিকতায় পরিবর্তন না আসবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে পরিত্রাণ পাওঃয়া কঠিন। সুতরাং বলা যায়, যৌন নিপীড়ন কেবল নারী নয় বরং একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনের পথে বড় অন্তরায়।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।