শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সালেহা বেগমের সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সালেহা বেগমের সামাজিক সমস্যাটি যৌতুক সমস্যাকে নির্দেশ করে । যৌতুক বাংলাদেশের আর্থসামাজিক সমস্যার মধ্যে অন্যতম । আমাদের দেশে বিবাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী লেনদেন হয়ে থাকে। এ প্রথা ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন চলে, যা সময়ের পরিক্রমায় এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আদর্শ রীতিনীতির প্রবর্তন তথা সামাজিক পরিবর্তনের ফল হিসেবে যৌতুক প্রথায় পরিণত হয়েছে। সাধারণত বৈবাহক লেনদেন সম্পর্কিত আলোচনায় পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছে দাবি করা নগদ অর্থ, টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, সোনা-রুপা অলংকার প্রভৃতি যৌতুক নামে পরিচিত। আর এ যৌতুককে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন এমনকি হত্যার মতো জঘন্য কার্যক্রম সংঘটিত হয়ে থাকে । উদ্দীপকে দেখা যায়, সালেহা বেগমের বিয়ের সময় পাত্রপক্ষকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও আসবাবপত্র দেবার কথা ছিল। দিতে দেরি হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অমানবিক মানসিক নির্যাতন করছে। যা উপরে আলোচিত যৌতুক প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়,সালেহা বেগমের সমস্যাটি মূলত যেতুক সমস্যাকে ইঙ্গিত করে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সালেহা বেগমের সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে? ব…

উদ্দীপক

সালেহা বেগমের বিয়ের সময় তার পিতা পাত্রপক্ষকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও আসবাবপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু দিতে পারেনি বলে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আজ পাঁচ বছর পরেও তার উপর অমানবিক মানসিক অত্যাচার করছে। সম্প্রতি সালেহা বেগমের ছোট বোন রাবেয়ার বিয়ে হয়েছে। উচ্চশিক্ষিত রাবেয়া একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। রাবেয়ার বিবাহের সময় পাত্রপক্ষ বাধ্যতামূলকভাবে কোনো উপহার দাবি করেনি।

ঢাকা কলেজ · 2024

উত্তর

৬০ বছর বা তার বেশি বয়সের মানুষ হলো প্রবীণ ।

উত্তর

বাল্যবিবাহের ফলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করায় মাতৃমৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় । সমাজে বাল্যবিবাহের নানাবিধ নেতিবাচক প্রভাবের অন্যতম হলো মাতৃমৃত্যু। বাল্যবিবাহের ফলে মেয়েরা এমন বয়সে গর্ভধারণ করে যখন তাদের শরীর গর্ভধারণে পূর্ণ সক্ষম হয় না। আর স্বাভাবিকভাবেই অপরিণত বয়সে গর্ভধারণ মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে। তাই বলা যায়, বাল্যবিবাহ মাতৃমৃত্যু বৃদ্ধি করে ।

উত্তর

উদ্দীপকের সালেহা বেগমের সামাজিক সমস্যাটি যৌতুক সমস্যাকে নির্দেশ করে । যৌতুক বাংলাদেশের আর্থসামাজিক সমস্যার মধ্যে অন্যতম । আমাদের দেশে বিবাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী লেনদেন হয়ে থাকে। এ প্রথা ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন চলে, যা সময়ের পরিক্রমায় এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আদর্শ রীতিনীতির প্রবর্তন তথা সামাজিক পরিবর্তনের ফল হিসেবে যৌতুক প্রথায় পরিণত হয়েছে। সাধারণত বৈবাহক লেনদেন সম্পর্কিত আলোচনায় পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছে দাবি করা নগদ অর্থ, টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, সোনা-রুপা অলংকার প্রভৃতি যৌতুক নামে পরিচিত। আর এ যৌতুককে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন এমনকি হত্যার মতো জঘন্য কার্যক্রম সংঘটিত হয়ে থাকে । উদ্দীপকে দেখা যায়, সালেহা বেগমের বিয়ের সময় পাত্রপক্ষকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও আসবাবপত্র দেবার কথা ছিল। দিতে দেরি হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অমানবিক মানসিক নির্যাতন করছে। যা উপরে আলোচিত যৌতুক প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়,সালেহা বেগমের সমস্যাটি মূলত যেতুক সমস্যাকে ইঙ্গিত করে ।

উত্তর

উদ্দীপকে সালেহা বেগমের যৌতুক সমস্যাটি তার বোন রাবেয়ার ক্ষেত্রে না ঘটায় প্রধান কারণ হলো নারী শিক্ষা ও কর্মসংস্থান । যৌতুক প্রথা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হচ্ছে এদেশের নারী সমাজে জন্য ভয়াবহ ও নির্মম প্রথা, যা যুগ যুগ ধরে চলে আসছে। মূলত যৌতুক হলো বিবাহকালীন লেনদেনের একটি প্রথা। যৌতুক না দিলে বাংলাদেশের নারীদের ওপর নানারকম নির্যাতন চালানো হয়। কিন্তু নারীরা যদি শিক্ষা অর্জন করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাহলে যৌতুক প্রথা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। যেমনটি উদ্দীপকের রাবেয়ার ক্ষেত্রে দেখা যায়। রাবেয়া উচ্চ শিক্ষিত এবং প্রাইমারি স্কুলের শিক্ষক। তাই রাবেয়ার বিয়ের সময় পাত্রপক্ষ কোনো উপহার দাবি করেনি । অর্থাৎ যৌতুক প্রথা প্রতিরোধের জন্য নারীদের শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষাব্যবস্থায় বিস্তারের প্রসার ঘটলে নারীরা সচেতন ও সমমর্যাদা প্রতিষ্ঠা লাভ করে, পুরুষের ওপর নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মমর্যাদায় অধিষ্ঠিত হবে। শিক্ষিত ও কর্মজীবী নারীদের বিবাহের সময় স্বভাবতই কোনো যৌতুক লাগবে না। কারণ এসব শিক্ষিত এসব নীরা পুরুষের ওপর নির্ভরশীল নয় এবং তারা নিজেরাই অর্থ উপার্জন করে। যা উদ্দপকের রাবেয়ার ক্ষেত্রেও দেখা যায় ৷ সুতরাং উপরের আলোচনা থেকে বলা যয়, রাবেয়ার বিবাহের যৌতুক না লাগার কারণ হলো নারী শিক্ষা ও কর্মসংস্থান ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।