উদ্দীপকে সালেহা বেগমের সমস্যাটি বোন রাবেয়ার ক্ষেত্রে না ঘটার প্রধান কারণ কোনটি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সালেহা বেগমের যৌতুক সমস্যাটি তার বোন রাবেয়ার ক্ষেত্রে না ঘটায় প্রধান কারণ হলো নারী শিক্ষা ও কর্মসংস্থান । যৌতুক প্রথা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হচ্ছে এদেশের নারী সমাজে জন্য ভয়াবহ ও নির্মম প্রথা, যা যুগ যুগ ধরে চলে আসছে। মূলত যৌতুক হলো বিবাহকালীন লেনদেনের একটি প্রথা। যৌতুক না দিলে বাংলাদেশের নারীদের ওপর নানারকম নির্যাতন চালানো হয়। কিন্তু নারীরা যদি শিক্ষা অর্জন করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাহলে যৌতুক প্রথা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। যেমনটি উদ্দীপকের রাবেয়ার ক্ষেত্রে দেখা যায়। রাবেয়া উচ্চ শিক্ষিত এবং প্রাইমারি স্কুলের শিক্ষক। তাই রাবেয়ার বিয়ের সময় পাত্রপক্ষ কোনো উপহার দাবি করেনি । অর্থাৎ যৌতুক প্রথা প্রতিরোধের জন্য নারীদের শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষাব্যবস্থায় বিস্তারের প্রসার ঘটলে নারীরা সচেতন ও সমমর্যাদা প্রতিষ্ঠা লাভ করে, পুরুষের ওপর নির্ভরশীল না হয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মমর্যাদায় অধিষ্ঠিত হবে। শিক্ষিত ও কর্মজীবী নারীদের বিবাহের সময় স্বভাবতই কোনো যৌতুক লাগবে না। কারণ এসব শিক্ষিত এসব নীরা পুরুষের ওপর নির্ভরশীল নয় এবং তারা নিজেরাই অর্থ উপার্জন করে। যা উদ্দপকের রাবেয়ার ক্ষেত্রেও দেখা যায় ৷ সুতরাং উপরের আলোচনা থেকে বলা যয়, রাবেয়ার বিবাহের যৌতুক না লাগার কারণ হলো নারী শিক্ষা ও কর্মসংস্থান ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সালেহা বেগমের সমস্যাটি বোন রাবেয়ার ক্ষেত্রে না ঘটার প্রধা…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর