উদ্দীপকে 'ক' চিত্রটি গ্রামের মানুষের শহরে স্থানান্তরের কোন ধরনের ফ্যাক্টরকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' অর্থাৎ নদী ভাঙনের ফলে মানুষের শহরের স্থানান্তর 'পুশ ফ্যাক্টর'কে নির্দেশ করে। গ্রামের যেসব সমস্যা ও সীমাবদ্ধতা (যেমন— নদী ভাঙন, অভাব প্রাকৃতিক দুর্যোগ, অপরাজনীতি ইত্যাদি) গ্রামের মানুষকে শহরে আসতে বাধ্য করে তাকে 'পুশ ফ্যাক্টর' বলে। অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ বা যুদ্ধের কারণে মানুষ নিজের গ্রাম কিংবা দেশ ছেড়ে শহর বা অন্যদেশে গমন করাই হলো পুশ ফ্যাক্টর। উদ্দীপকের চিত্র 'ক' তে নদীভাঙনের চিত্র দেখা যায়। নদীভাঙনের ফলে মানুষ শহরে গমন করতে একরকম বাধ্যই হয় যা উপরে আলোচিত 'পুশ ফ্যাক্টর' ব্যবসার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, নদীভাঙনের ফলে গ্রামের মানুষের শহরে স্থানান্তর পুশ ফ্যাক্টরকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিত্রটি গ্রামের মানুষের শহরে স্থানান্তরের কোন ধরনের ফ্…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর