চিত্র-'ক' কীভাবে শহর অঞ্চলে চিত্র-'খ'-এর সমস্যাটি সৃষ্টি করেছে বলে তুমি মনে কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ।
উত্তর: চিত্র 'ক' তথা নদীভাঙন শহর অঞ্চল 'খ' অর্থাৎ বস্তি সমস্যাটি সৃষ্টি করেছে বলে আমি মনে করি। নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ নদীর পানির স্রোতে নদীর পাড় ভেঙে পড়ার অবস্থাকে নদীভাঙন বলে । নদীভাঙনের ফলে প্রতিবছর হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর, জমিসহ অন্যান্য সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ফলে জীবনধারণের উদ্দেশ্যে তারা শহরে আসতে বাধ্য হয়। তাদের এ স্থানান্তরকে বলা হয় পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর বা জনসংখ্যার স্থানান্তরের ফলে শহরে জনসংখ্যা বৃদ্ধি পায়। শহরের অতিরিক্ত জনসংখ্যা মারাত্মক ক্ষতিকর। কারণ অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরে তীব্র আবাসন সমস্যা দেখা যায়। বাড়তি জনসংখ্যার আবাসন সমস্যা দূরকরার জন্য শহরে অপরিকল্পিতভাবে বস্তি গড়ে ওঠে। এসব বস্তি সাধারণত ঘিঞ্জি ও নোংরা হয়ে থাকে। ফলে বস্তির মানুষ নানা রকম রোগে আক্রান্ত হয়। এছাড়া বস্তির মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে এবং নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, নদীভাঙনের ফলে মানুষে শহরে আসায় বস্তি সমস্যাটির সৃষ্টি হয়। যা উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রের প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-'ক' কীভাবে শহর অঞ্চলে চিত্র-'খ'-এর সমস্যাটি সৃষ্টি করেছে বলে …
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর