বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদ না বলার কারণ হলো- অধিক জনসংখ্যা অনেক সময় দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
জনসংখ্যা একটি দেশের সম্পদ বা শক্তি হিসেবে বিবেচিত হয়। দেশের সার্বিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য জনসংখ্যা আবশ্যক একটি উপাদান। কিন্তু এ জনসংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে বেশি হয়, তবে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অধিক জনসংখ্যার ফলে কাজের সুযোগ কমে যায়, যা বেকারত্ব বাড়ায়, জীবনযাত্রার মান কমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ বৃদ্ধি করে। যার ফলে বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহের মধ্যে জনসংখ্যা সমস্যা অন্যতম। এ কারণেই বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদ বলে বিবেচনা করা হয় না।