চিত্র 'ক'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি হলো বাল্যবিবাহ, নানা কারণে বাংলাদেশে বাল্যবিবাহ হয়ে থাকে।
সাধারণ অর্থে অপ্রাপ্ত বয়সে বিবাহ হলো বাল্যবিবাহ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়েকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের অন্যতম কারণ হিসেবে কুসংস্কার ও যৌতুক প্রথাকে ধরা হয়। বিশেষত গ্রামের মানুষরা মনে করে, মেয়েরা বড় হলে খারাপ হয়ে যাবে অথবা তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এ কারণে যৌতুকের পরিমাণ বেশি দিতে হবে। তাই তারা অল্প বয়সে মেয়েদের রিয়ে দিয়ে থাকে। আবার অনেক পিতামাতা মনে করেন, মেয়েদের বেশি শিক্ষার দরকার নেই। যেহেতু তারা স্বামীর সংসার করবে, তাই তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। আর এজন্য অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়ে থাকে।
উদ্দীপকের চিত্র 'ক'-তে দেখা যায়, অল্পবয়সী ছেলের সাথে স্কুল পড়ুয়া কম বয়সী একটি মেয়েকে জোর-জবরদস্তি করে পরিবারের লোকজন বিবাহ দিতে উদ্যত হয়েছেন। যা স্পষ্টত বাল্যবিবাহকে নির্দেশ করে। তাই বলা যায়, চিত্র 'ক'-এ নির্দেশিত সামাজিক সমস্যাটি হলো বাল্যবিবাহ। যা পূর্বোক্ত আলোচিত কারণগুলোর কারণে বর্তমান বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।