শেয়ারFacebookWhatsApp

বার্ধক্যের ধারণা ব্যাখ্যা কর।

উত্তর: বার্ধক্য হলো জীবনচক্রের স্বাভাবিক পরিণতি। ইংরেজি 'Ageism [গণিত] শব্দের বাংলা প্রতিশব্দ হলো বয়স বৈষম্যবাদ বা বার্ধক্য। এটি মানবজীবনের ধারাবাহিক ও মানসিক পরিবর্তনের চূড়ান্ত পর্ব। আর এ পর্বে এসে প্রবীণদের যে সমস্যাগুলো দেখা দেয় তাই বার্ধক্য সমস্যা।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বার্ধক্যের ধারণা ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' মাস্টার্স পাস করে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে যাচ্ছে কিন্তু চাকরি সে পাচ্ছে না। তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই এখন চাকরি করছে। বাসায় এ নিয়ে তাকে নানা টিপ্পনী শুনতে হয়। সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে। ইদানীং প্রায়ই সে বন্ধুদের সাথে গল্প করে অনেক রাতে বাড়িতে ফেরে। সাম্প্রতিক তার এ আচরণে পরিবারের সবাই উদ্বিগ্ন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

শহর সমাজে জনসংখ্যার ঘনত্ব বেশি।

উত্তর

বার্ধক্য হলো জীবনচক্রের স্বাভাবিক পরিণতি। ইংরেজি 'AgeismAgeism^{\prime} শব্দের বাংলা প্রতিশব্দ হলো বয়স বৈষম্যবাদ বা বার্ধক্য। এটি মানবজীবনের ধারাবাহিক ও মানসিক পরিবর্তনের চূড়ান্ত পর্ব। আর এ পর্বে এসে প্রবীণদের যে সমস্যাগুলো দেখা দেয় তাই বার্ধক্য সমস্যা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতিকে আমি বেকারত্ব নামে আখ্যায়িত করব। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খন্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়। বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে নেমে আসে নৈরাশ্য ও হতাশা। বেকার ব্যক্তি অনেক সময় সমাজ বিরোধী নানারকম কর্মকাণ্ডে লিপ্ত হয়। উদ্দীপকে দেখা যায়, মাস্টার্স পাস করে চেষ্টা করার পরেও 'ক' কোনো চাকরি পাচ্ছে না। ফলে সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অনেক রাত করে বাড়িতে ফিরছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' এর পরিস্থিতি বেকারত্ব নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

বেকারত্বের কারণে 'ক' এর সাম্প্রতিক আচরণে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা হলো বেকারত্ব। বেকারত্বের ফলে একজন মানুষ কর্মহীন থাকে। এরূপ কর্মহীন মানুষ বিভিন্ন সমস্যার জন্ম দেয়। একজন কর্মহীন ব্যক্তি আয়-উপার্জন থেকে বঞ্চিত হলেও তার আবশ্যিক ব্যয় নির্বাহ করতে হয়। তাই সে মৌলিক চাহিদা পূরণের জন্য যেকোনো অবৈধ পন্থা বেছে নিতে পারে। এরূপ প্রবণতা থেকে সমাজে অপরাধ ছড়িয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো পথেও সে পা বাড়াতে পারে। আবার একজন বেকার ব্যক্তি হতাশায় ভোগে। এ হতাশা থেকে সে মাদকাসক্তির দিকে যেতে পারে। বলা হয়ে থাকে; অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বেকার লোক তাই যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। উদ্দীপকের 'ক' বেকারত্বের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ইদানীং সে প্রায়ই বন্ধুদের সাথে গল্প করে অনেক রাতে বাড়িতে ফেরে। অর্থাৎ 'ক'' হতাশাগ্রস্ত থেকে বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়তে পারে। যার ফলে সামাজিক সংহতি ও শৃঙ্খলা নষ্ট হতে পারে। তাই তার আচরণে উদ্বিগ্ন হওয়া তার পরিবারের জন্য খুব যৌক্তিক একটি কারণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বেকারত্ব একটি অভিশাপ। এটি সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে দেয়। সর্বোপরি এটি সমাজে বিভিন্ন নেতিবাচক সমস্যা সৃষ্টি করে।
HSCSociology 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

বার্ধক্যের ধারণা ব্যাখ্যা কর। | Prosthuti