শেয়ারFacebookWhatsApp

গ্রামীণ সমাজ কম বৈচিত্রময় -ব্যাখ্যা কর।

উত্তর: গ্রামীণ সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি কম বৈচিত্র্যময়। গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। আর এ গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। গ্রামীণ সমাজের মানুষ সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যন্ত। এখানে প্রযুক্তির ছোঁয়া কম পড়ে। ফলে তারা আধুনিক সমাজজীবনের সব সুযোগ-সুবিধা পায় না। এজন্য বলা হয়ে থাকে, গ্রামীণ সমাজ কম বৈচিত্র্যময়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গ্রামীণ সমাজ কম বৈচিত্রময় -ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাঝে মধ্যে মিসেস রেবেকার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, আপত্তিকর কথাবার্তার মুখোমুখী হতে হয় তাকে। বিষয়টি তার জন্য মানসিকভাবে পীড়াদায়ক এবং অস্বস্তিকর। তিনি এর পরিত্রাণ চান।

ঢাকা কলেজ · 2025

উত্তর

মানবজীবনের ধারাবাহিক শারীরিক ও মানসিক পরিবর্তনের চূড়ান্ত পর্বকে বার্ধক্য বলে।

উত্তর

গ্রামীণ সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি কম বৈচিত্র্যময়। গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। আর এ গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। গ্রামীণ সমাজের মানুষ সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যন্ত। এখানে প্রযুক্তির ছোঁয়া কম পড়ে। ফলে তারা আধুনিক সমাজজীবনের সব সুযোগ-সুবিধা পায় না। এজন্য বলা হয়ে থাকে, গ্রামীণ সমাজ কম বৈচিত্র্যময়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়ন সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে ইঙ্গিত করে। বর্তমান সময়ের আলোচিত একটি সামাজিক সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি করা বা শব্দ করা, আপত্তিকর কথা বলা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়নো, শিষ দেওয়া, প্রেম নিবেদন করা ইত্যাদি। যৌন নিপীড়নের ফলে মেয়েরা মানসিকভাবে অস্বস্তিকর অবস্থায় পড়েন। উদ্দীপকে দেখা যায়, মিসেস রেবেকা যখন রাতে বাসায় ফেরেন, তখন রাস্তায় অপরিচিত ব্যক্তি কর্তৃক অপ্রত্যাশিত নানান শব্দ, 'আপত্তিকর কথাবার্তার মুখোমুখি হন। যা পূর্বোক্ত আলোচনায় আলোচিত যৌন নিপীড়নের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস রেবেকার সমস্যাটি যৌন নিপীড়নমূলক সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

উক্ত সমস্যা তথা যৌন নিপীড়ন সমস্যাটির সমাধানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। যৌন নিপীড়ন হচ্ছে নারীর প্রতি পুরুষের এমনসব অনভিপ্রেত আচরণ যা একজন নারীর মানসিকতা ও স্বাধীনতার ওপর চরম আঘাত হানে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যৌন নিপীড়নের ফলে নারী ও শিশুরা মানসিক ও শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সমাজে খাপ খাইয়ে চলতে পারে না। তাই এ সমস্যাটি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রগামী ভূমিকা পালন করে।শিশুদের সুষ্ঠু সামাজিকীকরণে পরিবার বিশেষ ভূমিকা পালন করে। যারা নারীদের উত্ত্যক্ত করে তারা এ সমাজেরই মানুষ কারও ভাই, ছেলে বা আত্মীয়। তাই প্রথমেই সন্তানের সাথে পরিবারের অভিভাবকদের সম্পর্ক বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করা প্রয়োজন। একমাত্র পিতামাতা, ভাইবোন ও অন্যান্য সদস্যদের স্নেহ ভালোবাসাপূর্ণ আন্তরিক পরিবেশের মাধ্যমেই ছেলেমেয়েদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধের সৃষ্টি করা সম্ভব। আর শিক্ষাপ্রতিষ্ঠান নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া পাঠ্যবই এবং শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকরা যৌন নিপীড়নের কুফল ও নৈতিকতার দিকটি শিখিয়ে থাকেন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, যৌন নিপীড়নমূলক সামাজিক সমস্যাটি সমাধানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
HSCSociology 2nd Paperঢাকা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।