উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হচ্ছে যৌন নিপীড়ন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
বর্তমান সময়ে সমাজের সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে যৌন নিপীড়ন। সাধারণত কোন পুরুষের আচার-আচরণে যখন কোন নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। সমাজের বখে যাওয়া ও উশৃংখল যুবকদের বর্তমানে প্রতিনিয়তই যৌন নিপীড়নের মত অপরাধ করতে দেখা যাচ্ছে। অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিস দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া দিলে হুমকি দেওয়া ইত্যাদি যৌন নিপীড়নের উল্লেখযোগ্য উদাহরণ।
উদ্দীপকেও দেখা যায় নবম শ্রেণির ছাত্রী রেশমা যখন স্কুলে যায় বা আসে তখন এলাকার বখাটে তরুণরা তার প্রতি অশোভন আচরণ করে, যা যৌন নিপীড়নকে ইঙ্গিত করে।
তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হচ্ছে যৌন নিপীড়ন।