শেয়ারFacebookWhatsApp

'কর্মজীবী নারীদের সমস্যা বহুমুখী' ব্যাখ্যা কর?

উত্তর: কর্মজীবী নারীদের সমস্যা বহুমুখী। আর এ সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো আবাসন সমস্যা। বিশেষ করে। অবিবাহিত নারীদের ক্ষেত্রে সমস্যা প্রকট। এছাড়াও অফিসের সহকর্মীদের দ্বারা কর্মক্ষেত্রের সমস্যা। যেমন- অসহিষ্ণুতা, অশ্লীল মন্তব্য, প্রেম প্রস্তাব ইত্যাদি। যাতায়াতের পথেও কর্মজীবী নারীরা পুরুষদের দ্বারা নানারকম অসুবিধার সম্মুখীন হন। এছাড়া কর্মজীবী নারীরা সারাদিন অফিসে থাকার কারণে পরিবারে বেশি সময় দিতে পারে না। ফলে পরিবারের সদস্যরা তার ওপর সন্তুষ্ট থাকে না।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

'কর্মজীবী নারীদের সমস্যা বহুমুখী' ব্যাখ্যা কর?

উদ্দীপক

রেশমা একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বান্ধবীদের সাথে পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করে। স্কুলে যাওয়া আসার পথে এলাকার কিছু বখাটে তরুণ প্রায়শ তাদের পিছু নেয় এবং নানা রকমের মন্তব্য করে। রেশমার এক বান্ধবী এ ধরনের পরিস্থিতিতে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রেশমা তার বান্ধবী ও স্কুলের সহপাঠীদের নিয়ে এলাকার মুরব্বিদের সাথে যোগাযোগ করে এবং বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। বখাটেরা বাধ্য হয় এলাকা ছেড়ে পালাতে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

বার্ধক্য জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা।

উত্তর

কর্মজীবী নারীদের সমস্যা বহুমুখী। আর এ সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো আবাসন সমস্যা। বিশেষ করে। অবিবাহিত নারীদের ক্ষেত্রে সমস্যা প্রকট। এছাড়াও অফিসের সহকর্মীদের দ্বারা কর্মক্ষেত্রের সমস্যা। যেমন- অসহিষ্ণুতা, অশ্লীল মন্তব্য, প্রেম প্রস্তাব ইত্যাদি। যাতায়াতের পথেও কর্মজীবী নারীরা পুরুষদের দ্বারা নানারকম অসুবিধার সম্মুখীন হন। এছাড়া কর্মজীবী নারীরা সারাদিন অফিসে থাকার কারণে পরিবারে বেশি সময় দিতে পারে না। ফলে পরিবারের সদস্যরা তার ওপর সন্তুষ্ট থাকে না।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হচ্ছে যৌন নিপীড়ন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বর্তমান সময়ে সমাজের সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে যৌন নিপীড়ন। সাধারণত কোন পুরুষের আচার-আচরণে যখন কোন নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। সমাজের বখে যাওয়া ও উশৃংখল যুবকদের বর্তমানে প্রতিনিয়তই যৌন নিপীড়নের মত অপরাধ করতে দেখা যাচ্ছে। অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিস দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া দিলে হুমকি দেওয়া ইত্যাদি যৌন নিপীড়নের উল্লেখযোগ্য উদাহরণ। উদ্দীপকেও দেখা যায় নবম শ্রেণির ছাত্রী রেশমা যখন স্কুলে যায় বা আসে তখন এলাকার বখাটে তরুণরা তার প্রতি অশোভন আচরণ করে, যা যৌন নিপীড়নকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হচ্ছে যৌন নিপীড়ন।

উত্তর

সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়। মন্তব্যটি উদ্দীপকের আলোকে নিম্নে বিশ্লেষণ করা হলো : নারীর নিরাপত্তা নিশ্চিত এর জন্য রাষ্ট্র যত কঠোরভাবেই আইন প্রণয়ন করুক না কেন, সমাজের মানুষ যদি সচেতন না হয়, তবে এই গুরুতর সমস্যা কোনভাবেই দূর করা সম্ভব নয়। সমাজের মানুষই যেহেতু যে কোন সামাজিক সমস্যার ভুক্তভোগী, সেহেতু সম্মিলিত সামাজিক প্রতিরোধই নির্দিষ্ট একটি সামাজিক সমস্যা নির্মূল করার মূল হাতিয়ার। আমাদের সমাজে নারীরা যেসব সামাজিক নিরাপত্তাহীনতাজনিত সমস্যার মুখোমুখি হন, সেগুলো দূর করতে হলেও সামাজিক প্রতিরোধের কোন বিকল্প নেই। অনেক সময় সমাজের লোকজন ভাবে নারীদের প্রতি অসম্মানীয় আচরণ যুবকদের বয়সের দোষ, বয়স বাড়লে এটি ঠিক হয়ে যাবে। এমনকি লঘু অপরাধ বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে এই ধরনের অপরাধীদের বাঁচাতে অনেকে চেষ্টা করে। কিন্তু এই ধরনের ফলে একদিকে যেমন এই ধরনের অপরাধের প্রতি তাদের ভয়ভীতি কেটে গিয়ে তাদের দুঃসাহস বেড়ে যায়, অপরদিকে নারীদের সামাজিক নিরাপত্তাহীনতা ও কয়েকগুণ বেড়ে যায়। আর মূলত এই ধরনের সমস্যা সমাধানের জন্য সমাজের মানুষকেই এগিয়ে আসা উচিত এবং এই ধরনের সমস্যা চিহ্নিত করে তা প্রতিরোধ করা উচিত। উদ্দীপকেও দেখা যায়, নবম শ্রেণীর ছাত্রী রেশমাকে বখাটে তরুণরা অশোভন আচরণ করার ফলে তার এক বান্ধবী এ ধরনের পরিস্থিতিতে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বড় একটি বাঁধা। কিন্তু এই সমস্যা মোকাবেলায় সে ও তার বান্ধবীরা এলাকার মুরুব্বিদের সাথে যোগাযোগ করে যার ফলে তারা সঙ্ঘবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে এবং এই প্রতিরোধর ফলে বখাটেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অর্থাৎ সম্মিলিত সামাজিক প্রতিরোধের ফলেই এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। তাই বলা যায়, "সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়" - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।