প্রবীণরা অবহেলার শিকার হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: বেকারত্বজনিত কারণে সৃষ্ট দারিদ্র্য সমস্যা বাংলাদেশের সমাজে একটা বড় সমস্যা। দারিদ্র্য পরিবারের বেকারত্বের জন্য পরিবারে অভাব-অনটন লেগেই থাকে। মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এসব পরিবারে অপূর্ণতা দেখা যায়। এরূপ পরিবারে বৃদ্ধা পিতামাতাকে বোঝা হিসেবে মনে করে থাকে কেউ কেউ। আবার পরিবারের আয় বৃদ্ধির তাগিদে স্বামী-স্ত্রী উভয়কে কাজ করতে হয়। প্রবীণরা স্বভাবতই অপরের ওপর নির্ভরশীল। কিন্তু স্বামী-স্ত্রী উভয়ই যে পরিবারে কর্মজীবী, সেখানে প্রবীণদের দেখাশুনা করার মতো কেউ থাকে না। ব্যস্ততার জন্য প্রবীণদের সময় দেওয়া সম্ভব হয় না। এসব কারণে প্রবীণরা অবহেলার শিকার হন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
প্রবীণরা অবহেলার শিকার হয় কেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর