"বার্ধক্য হচ্ছে দ্বিতীয় শৈশব।”- ব্যাখ্যা কর।
উত্তর: বার্ধক্যে মানুষের শারীরিক ও মানসিক সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। চোখের দৃষ্টি দুর্বল হয়ে আসে, শ্রবণশক্তি কমে যায়, চলাফেরায় অসুবিধা হয় এবং রোগ-ব্যাধি সহজে আক্রমণ করে। স্মৃতিশক্তি দুর্বল হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হ্রাস পায়। এই সময়টিকে 'দ্বিতীয় শৈশব' বলা হয়, কারণ শৈশবের মতোই বার্ধক্যে মানুষ একা চলতে বা নিজের যত্ন নিতে পারে না; শ্রমসাধ্য কাজ করা সম্ভব হয় না এবং দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তা প্রয়োজন হয়। শারীরিক দুর্বলতা ও. মানসিক পরিবর্তনের কারণে অনেক সময় প্রবীণদের আবেগ প্রবণতা বেড়ে যায় এবং তারা শিশুদের মতো যত্ন, ভালোবাসা ও স্নেহ কামনা করে। তাই জীবনের এই পর্যায়কে যথার্থভাবেই 'দ্বিতীয় শৈশব' বলা হয়ে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
"বার্ধক্য হচ্ছে দ্বিতীয় শৈশব।”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর