উদ্দীপকে রিয়াদের কাজ না পাওয়া বেকারত্ব সমস্যাকে নির্দেশ করে। সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাবই হলো বেকারত্ব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ কিংবা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না, তখন সে ব্যক্তিকে বেকার বলে। বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে হতাশা ও নৈরাশা।
উদ্দীপকে দেখা যায়, এমএ পাস করা রিয়াদ চেষ্টা করা সত্ত্বেও মনের মতো কাজ পাচ্ছে না, যা উপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। মূলত অধিক জনসংখ্যা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, মূলধনের অভাব, বৈশ্বিক মন্দা ও যুদ্ধ প্রভৃতি কারণে বেকারত্বের সৃষ্টি হয়, যা যেকোনো দেশ ও সমাজের জন্য হুমকিস্বরূপ।