উদ্দীপকে স্লোগান-১ দ্বারা মূলত পরিবেশগত সমস্যার অন্যতম একটি ধরন বায়ু দূষণকে চিহ্নিত করে ।
পরিবেশগত সমস্যা বলতে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণের মাধ্যমে সৃষ্ট সমস্যাকে বোঝায়। এসব সমস্যার মধ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকের স্লোগান-১-এ বলা হয়েছে, 'বন্ধ করি দূষিত বায়ু, বৃদ্ধি করি জীবনের আয়ু, যা মূলত পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়কে ইঙ্গিত করেছে। কেননা বায়ু দূষণের মতো পরিবেশগত সমস্যার ফলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, যা জীবের জন্য আনন্দদায়ক নয়। আর স্লোগানটির মাধ্যমে উক্ত পরিবেশগত সমস্যা প্রতিরোধের ইঙ্গিত করা হয়েছে।
পরিবেশগত সমস্যার অন্যতম ধরন বায়ু দূষণের অনেকগুলো ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন— হৃদরোগ, শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এজমা, হাপানি, মাইগ্রেন প্রভৃতি রোগ বায়ু দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়। এসব সমস্যা যাতে না হয় সেজন্য বায়ু দূষণ প্রতিরোধে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বায়ু দূষণ প্রতিরোধে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা এবং জনগণকে উদ্যোগী ও সচেতন হতে হবে। এজন্য বেশি করে গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে। ত্রুটিপূর্ণ ও কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন নিষিদ্ধ করতে হবে। কলকারখানার ধোঁয়া যাতে বায়ু দূষণ করতে না পারে সেজন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। বায়ু দূষণ নিরোধ নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সর্বোপরি, সরকার ও জনগণের সদিচ্ছা ও সচেতনতার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা অনেকাংশেই সম্ভব।